Logo
Logo
×

Advertisement

বিনোদন

শবনম ফারিয়ার স্বপ্ন পূরণ!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১২:১৬ পিএম

শবনম ফারিয়ার স্বপ্ন পূরণ!

ছবিটি শবনম ফারিয়ার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

Advertisement

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। এ অভিনেত্রী বর্তমানে অবকাশ যাপন করছেন শ্রীলঙ্কায়। তিনি সেখানকার মনোরম কোকোনাট হিল, মিরিসাতে ছুটি কাটাচ্ছেন। সেখানকার কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করেছেন তিনি।

শবনম ফারিয়া পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের পাড়ে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। কালো পোশাক আর কাঁধে ঝোলানো ছোট ব্যাগে তাকে দারুণ মানিয়েছে। 

তার রূপের প্রশংসায় কমেন্ট বক্স ভরে উঠেছে। একজন অনুরাগী লিখেছেন, ‘আমার পছন্দের অভিনেত্রী, আপনি এখন নাটক করেন না কেন?’ আরেকজনের ভাষ্য, ‘সুন্দর জায়গায় সুন্দর মেয়ে।’

কোকোনাট হিলের প্রাকৃতিক সৌন্দর্য ফারিয়াকে মুগ্ধ করেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটা স্বপ্নের জায়গা “কোকোনাট হিল, মিরিসা” যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারিকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।’

এ ভ্রমণকে ফারিয়া তার স্বপ্ন পূরণের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও লেখেন, ‘আরেকটা স্বপ্ন পূরণ হলো, তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।’

Advertisement

শবনম ফারিয়া

Advertisement

আরও পড়ুন

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম