Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রাম সেজেও নিস্তার নেই

গরুর মাংস খাওয়া নিয়ে ফের কটাক্ষের মুখে রণবীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১১:৫৩ এএম

গরুর মাংস খাওয়া নিয়ে ফের কটাক্ষের মুখে রণবীর

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর এবার রামের ভূমিকায় অভিনয় করছেন। খবর সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের তোপের মুখে অভিনেতা। গরু মাংস খেয়ে রাম সাজছেন তিনি। কিন্তু রণবীর কাপুরকে রাম হিসেবে মেনে নিতে রাজি নন দর্শকদের একাংশ। এ নিয়ে একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে তার দিকে।

অভিনেতাকে নিয়ে সমালোচিত সিনেমাপ্রেমী দর্শকদের একাংশ বলছেন— গরুর মাংস খাদক এবার রামের চরিত্রে অভিনয় করবে। কিন্তু এমন পরিস্থিতিতে অভিনেতার পাশে দাঁড়ালেন গায়িকা চিন্ময়ী শ্রীপদা। তিনি বলেন, কে কী খাচ্ছে, এখন সেটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে রণবীর গরুর মাংস খাওয়ার কথা বলেছিলেন। তারপর থেকেই কটাক্ষের মুখে অভিনেতা। সামাজিক মাধ্যমের একটি পোস্টে রণবীর সাই পল্লবীর ছবি শেয়ার করে নিয়ে তিনি লিখেছেনগরু মাংস খাদক ভগবান রামের চরিত্রে অভিনয় করছে। বলিউডের যে কী হয়েছে?

সেই পোস্ট সামাজিক মাধ্যমে নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করে সংগীতশিল্পী চিন্ময়ী শ্রীপদা লিখেছেনঈশ্বরের নাম করে কোনো বাবাজি ধর্ষক হতে পারে।

আবার ২০১১ সালের এক সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেছিলেন, আমার পরিবার পেশোয়ারের। পেশোয়ারি খাবার তো সেখান থেকেই এসেছে। পাঁঠার মাংস, পায়া এবং  গরুর মাংসের ভক্ত আমি। তিনি বলেন, হ্যাঁ, আমি গরু মাংস খেতে ভালোবাসি।

সেই মন্তব্যের পর আজও তাকে ধাওয়া করে বেড়াচ্ছে নেটিজেনদের একাংশ। এমনকি কিছু দিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, রামের চরিত্রে অভিনয়ের আগে তিনি নিরামিষ খাবার খাচ্ছিলেন। কিন্তু তাতেও সমালোচনা থামেনি।

উল্লেখ্য, এ সিনেমায় রণবী কাপুরের বিপরীতে সীতার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাই পল্লবীকে। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন রবি দুবে, রাবণের ভূমিকায় যশ।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম