Logo
Logo
×

Advertisement

বিনোদন

বচ্চন পদবিতেই সমস্যা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম

বচ্চন পদবিতেই সমস্যা!

ফাইল ছবি

Advertisement

বলিউডে কাটিয়ে ফেলেছেন বেশ কয়েক বছর। কিন্তু আজও তার প্রথম পরিচয়, তিনি অমিতাভ বচ্চনের পুত্র। এ পরিচয়ের জন্যই নাকি অভিনয়জগতে টিকে থাকতে বেগ পেতে হয়েছিল। এমনকি, একটা সময়ে এ পরিচয়ের জন্যই কোনো ছবিতে সুযোগ পেতেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, তার পদবির জন্যই পরিচালক ও প্রযোজকেরা তার কাছে কাজ নিয়ে আসতেন না। আনন্দবাজার অনলাইনের।

অভিষেক সেই সাক্ষাৎকারে বলেন, ২১ বছর বয়সে কাজ করার উত্তেজনা ও উচ্ছ্বাস দুটোই তুঙ্গে থাকে। সেই সময়ে কানের কাছে শুনতেই থাকতাম, ‘আরে ও তো অভিনেতাই হবে। কিন্তু এ ধরনের কথাবার্তায় সমস্যা হয়। কোথাও গিয়ে আমরা এ ধরনের মন্তব্যের মধ্যে আটকে যাই।

অভিনয়ের সফর শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন অভিষেক। সেই সময়ে কাজ নিয়ে কথা বলতে এক প্রযোজনা সংস্থায় গিয়েছিলেন। কিন্তু তাকে কোনো কাজের প্রস্তাব দেওয়া হয়নি। বরং বিনয়ের সঙ্গে সেই দিন তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে জানান অভিনেতা নিজেই। এ প্রত্যাখ্যানের মধ্যে কোথাও অসম্মান ছিল না। বরং অমিভাত বচ্চনের পুত্র বলে অধিকাংশ পরিচালক ও প্রযোজকেরা ভয় পেতেন।

তাদের মনে হত, অমিতাভ-পুত্রের প্রথম ছবি মানে সেখানে অনেকের অনেক প্রত্যাশা থাকবে। সেই কারণেই পিছিয়ে গিয়েছিলেন তারা।

অভিষেক বলেন, আসলে অমিতাভ-পুত্রের প্রথম ছবি প্রযোজনা করার দায়িত্ব নিতে চাননি তারা। অবশেষে ‘রিফিউজি’ ছবি থেকে অভিনয়ের সফর শুরু করেন অভিষেক। সেই ছবির পরিচালনা করেছিলেন জেপি দত্ত। ২০০০ সালে সেই ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয়ের সফর শুরু করেছিলেন কারিনা কাপুর খানও।

Advertisement

বলিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম