Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রেমিকার সঙ্গে লিভইনে আমির, বললেন ‘মন থেকে আমরা বিবাহিত’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৬:১০ পিএম

প্রেমিকার সঙ্গে লিভইনে আমির, বললেন ‘মন থেকে আমরা বিবাহিত’

আমির খান ও গৌরী স্প্র্যাট। ছবি: সৎংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা আমির খানের জীবনে নতুন প্রেমের বসন্ত বইছে। নিজের ৬১তম জন্মদিনে প্রথমবারের মতো প্রেমিকা গৌরী স্প্র্যাট-কে আনুষ্ঠানিকভাবে সকলের সামনে এনেছিলেন আমির। এবার জানালেন, যদিও আইনি বা আনুষ্ঠানিক বিয়ে হয়নি, তবুও মনে-প্রাণে তারা স্বামী-স্ত্রী।

দুইবার বিয়ে ভেঙে যাওয়ার পর আমির খুঁজছিলেন এমন একজনকে, যার পাশে তিনি শান্তি খুঁজে পাবেন। তার ভাষায়, ‘গৌরী ও আমি আমাদের সম্পর্ককে গভীরভাবে গুরুত্ব দিই। আমরা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমার মনে হয়, আমি ওর সঙ্গেই বিবাহিত।’

বর্তমানে তারা একসঙ্গে থাকছেন মুম্বাইয়ের এক বাড়িতে। তবে এখনও পর্যন্ত তাদের মধ্যে আইনি বা ধর্মীয়ভাবে বিয়ে হয়নি। ভবিষ্যতে হবে কি না, সে সিদ্ধান্ত সময় ও পরস্পরের সঙ্গে পথচলার মধ্যেই নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন আমির।

গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুবাসী, বয়স ৪৬ এবং এক সন্তানের মা। অন্যদিকে, ৬১ বছর বয়সী আমির খান ২০২১ সালে কিরণ রাও-এর সঙ্গে বিচ্ছেদের পর একাকী ছিলেন। একসময় তার নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখ-এর সঙ্গেও, তবে সেই সম্পর্ক টেকেনি।

গৌরীর প্রসঙ্গে আমির বলেন, ‘আমি এমন একজন সঙ্গী খুঁজছিলাম, যার পাশে আমি শান্তি খুঁজে পাব। আর তখনই গৌরী আমার জীবনে আসে।’ গৌরীও জানান, ‘আমি এমন একজন জীবনসঙ্গী চাইছিলাম, যিনি দয়ালু ও ভদ্র—আমির সেই মানুষটাই।’

এই মুহূর্তে তারা একসঙ্গে দিন কাটাচ্ছেন, সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলছেন, আর ভবিষ্যৎ কী বয়ে আনে, তা সময়ই বলে দেবে।

Advertisement

আমির খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম