Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ফাঁসলেন নয়নতারা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:৩০ পিএম

ফাঁসলেন নয়নতারা

ফাইল ছবি

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা এবং নয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমসডকুমেন্টারির নির্মাতাদের বিরুদ্ধে চন্দ্রমুখীর ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে কোটি টাকার আইনি নোটিশ পেয়েছেন।

নতুন করে বিতর্কের কেন্দ্রে এসেছে ডকুমেন্টারিটি। অভিযোগ উঠেছে, ২০০৫ সালে মুক্তিপ্রাপ্তচন্দ্রমুখী সিনেমার ফুটেজ অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে এতে। আর এপি ইন্টারন্যাশনালচন্দ্রমুখীসিনেমার স্বত্বাধিকারীর পক্ষ থেকে অভিনেত্রী নয়নতারা তার ডকুমেন্টারির নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন।

এপি ইন্টারন্যাশনালের দাবি, বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত নয়নতারা অভিনীত সিনেমার কিছু দৃশ্যনয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমসডকুমেন্টারিতে ব্যবহার করা হয়েছে পরিচালকদের কোনো অনুমতি ছাড়াই। এ আগেও তারা একাধিকবার আইনি নোটিশ পাঠিয়ে ফুটেজ মুছে ফেলতে বলেছিল, কিন্তু নয়নতারা তার টিম সেসব চিঠিকে গুরুত্ব দেয়নি। সে কারণে কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে এবার তারা মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছে।

অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনের কিছু অদেখা মুহূর্ত দর্শকদের সামনে তুলে ধরেছিলেননয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমসনামের ডকুমেন্টারির মাধ্যমে। এটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ১৮ নভেম্বর। আর মুক্তির পর থেকেই প্রজেক্ট একাধিক বিতর্কে জড়িয়েছে।

এর আগে অভিনেতা ধানুশ অভিযোগ করেছিলেন। তার অভিযোগ ছিল, তারই প্রযোজিতনানুম রাউডি ধানসিনেমার ফুটেজ ডকুমেন্টারিতে ব্যবহার করা হয়েছে অনুমতি ছাড়া। এ জন্য আইনি নোটিশও পাঠিয়েছিলেন অভিনেতা।

সর্বশেষ তথ্যানুযায়ী, আদালতচন্দ্রমুখীসিনেমার ফুটেজ ডকুমেন্টারি থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নেটফ্লিক্স নির্মাতা প্রতিষ্ঠান টার্ক স্টুডিওজ-কে বলা হয়েছে, তারা এই ডকুমেন্টারির মাধ্যমে কত আয় করেছে তার বিস্তারিত হিসাব আদালতে জমা দিতে হবে। তবে ব্যাপারে এখন পর্যন্ত নয়নতারা কিংবা নির্মাতাদের পক্ষ থেকে কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম