Logo
Logo
×

Advertisement

বিনোদন

ইউটিউবে ফ্রিতে দেখা যাবে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:৪৭ পিএম

ইউটিউবে ফ্রিতে দেখা যাবে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫

ফাইল ছবি

Advertisement

ঢালিউড পরিচালক কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। এবার দীর্ঘ আড়াই বছর পর ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ মুক্তি পেয়েছে। এর আগে গত ঈদের রাতে একসঙ্গে নতুন ৮টি এপিসোড প্রচার দিয়ে শুরু হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এর যাত্রা। তবে শুরুতে ব্যাচেলর পয়েন্ট দেখতে হয় বঙ্গ অ্যাপে। সেটাও ৪০ টাকা খরচ করে। এবার সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।

সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে পরিচালক কাজল আরিফিন অমি বলেছেন, ইউটিউবে ফ্রিতে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দেখা যাবে। প্রতি বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আপনাদের বিনোদন দিতে 'Boom Films' ইউটিউব চ্যানেল নিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।


উল্লেখ্য, ২০১৭ সালে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু। এ নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারী, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম