Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কপিল শর্মার নতুন ব্যবসার শুরুতেই বিপত্তি!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১১:৩৪ এএম

কপিল শর্মার নতুন ব্যবসার শুরুতেই বিপত্তি!

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা সদ্য নতুন ব্যবসা শুরু করেছেন। যদিও তার ব্যবসার সব কিছু দেখভাল করেন অভিনেতার স্ত্রী। ভারতে নয়, কানাডাতেও নিজের একটি ক্যাফে রয়েছে কপিল শর্মার। সেই রেস্তোরাঁর নাম দিয়েছেন 'ক্যাপস ক্যাফে' সেখানেই এবার চলল গুলি।

গত বুধবার ( জুলাই) ভোরের দিকে সবে ক্যাফে খোলা হয়েছে, গাড়ি করে কয়েকজন দুষ্কৃতকারী এসে বাইরে থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে ক্যাফেতে। যদিও ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন হরজিৎ সিং লাড্ডি। তিনি খালিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময় বেশ কিছু বিষয়ে এমন কিছু মন্তব্য করেন কপিল শর্মা, যার কারণে হামলা বলে জানিয়েছেন হরজিৎ সিংহ লাড্ডি

গত বছরই বিষ্ণোই গ্যাং অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালিয়েছে। তার আগে গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার দায় নিয়েছে বিষ্ণোই গ্যাং। এবার নতুন এক দলের নজরে পড়লেন সঞ্চালক কপিল শর্মা। হরজিৎ সিং লাড্ডি বাব্বর খালসা ইন্টারন্যাশনাল গোষ্ঠীর একজন সদস্য এবং এনআইএরমোস্ট ওয়ান্টেডসন্ত্রাসবাদীদের তালিকায় তার নাম রয়েছে।

এদিকে হরজিৎ সিং লাড্ডির বিরুদ্ধে আরও এক হত্যার অভিযোগ রয়েছে। তিনি গত বছর পাঞ্জাবে বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকর ওরফে বিকাশ বাগ্গা হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত। যদিও ঘটনায় কপিলের তরফে এখন পর্যন্ত কোনো বিবৃতি মেলেনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম