Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

চক্ষুদানের সিদ্ধান্ত হৃতিকের: নিজের যে সিনেমা থেকে নিলেন অনুপ্রেরণা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০১:৫৯ পিএম

চক্ষুদানের সিদ্ধান্ত হৃতিকের: নিজের যে সিনেমা থেকে নিলেন অনুপ্রেরণা

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের সুঠাম চেহারায় অনুপ্রাণিত হন আট থেকে ৮০ বছরের মানুষ। তার অভিনয় তো বটেই, দেহসৌষ্ঠব আর শারীরিক সক্ষমতার জন্যও তার বিশেষ খ্যাতি বলিপাড়ায়। হৃতিকের পেশিবহুল ধারালো চেহারা লাখ লাখ অনুরাগীর অনুপ্রেরণা। বিনোদন জগতের অন্যতম ‘ফিট’ অভিনেতা তাকে বলাই যায়। তবে কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় এমন নায়কোচিত চেহারা ছিল না হৃতিকের, যা ছিল তা হলো তার মায়াবী দুই চোখ।

ছোটবেলা থেকেই ঈর্ষণীয় তার চোখ। যৌবনে ওই চোখের গহনে মন হারিয়েছেন বহু নায়িকাই। তার চোখের চাহনিতে বাঁধা পড়েছিলেন মেক্সিকান সুন্দরী বারবারা মোরে। এবার নিজের চোখদানের সিদ্ধান্ত নিলেন অভিনেতা।

এর আগে ‘কাবিল’ সিনেমায় হৃতিক রোশন অন্ধ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সিনেমায় অভিনয়ে অনুপ্রাণিত হয়েই হয়তো চোখদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের ৪৩তম জন্মদিনে মৃত্যু পর চোখদানের জন্য নিবন্ধন করিয়েছিলেন এ অভিনেতা। যদিও প্রথম কাউকে বিষয়টি জানাতে চাননি তিনি। পরে অবশ্য সবাইকে বলেছেন অভিনেতা। তিনি সবাইকে চোখদানে উৎসাহিত করেছেন।

এর মধ্যে অভিনয় জীবনের ২৫ বছর পার করে ফেলেছেন হৃতিক রোশন। এই ২৫ বছরের ক্যারিয়ারে এই প্রথম হৃতিক কোনো সিনেমা পরিচালনা করতে চলেছেন। বাবা বর্ষীয়ান অভিনেতা-প্রযোজক রাকেশ রোশনের সঙ্গে ‘কৃশ ৪’-এ প্রযোজক হিসেবে জুটি বেঁধেছে যশরাজ ফিল্মস।

সম্প্রতি হৃতিকের সঙ্গে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে রাকেশ রোশন লিখেছেন— ডুগ্গু ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে উপস্থাপন করেছিলাম। এবার আমি তোমাকে পরিচালক হিসেবে উপস্থাপন করছি। এ ছাড়া চলতি বছরে মুক্তি পেতে চলেছে তার সিনেমা ‘ওয়ার ২’।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম