Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘স্যান্ড সিটি’র টিমকে অভিনন্দন জানালেন মেহজাবীন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০২:২৩ পিএম

‘স্যান্ড সিটি’র টিমকে অভিনন্দন জানালেন মেহজাবীন

ছবি: সংগৃহীত

Advertisement

চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি শহরে অনুষ্ঠিত একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব  ‘কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অফিসিয়াল সিলেকশন হয়েছে বাংলাদেশের নির্মাতা মাহদে হাসান পরিচালিত ও গুণী অভিনেতা মোস্তাফা মনোয়ার অভিনীত ‘Sand City’। এ নিয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সিনেমার টিমকে অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন- এটি নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত। ‘Sand City’-এর টিমকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আমাদের গণমাধ্যম এই অর্জন এবং এর সঙ্গে জড়িত মানুষদের যথাযথ কাভারেজ দেবে।

মেহজাবীন চৌধুরী বলেন, বাংলাদেশি সিনেমা যখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় এবং বিশ্বমানের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে, তখন সত্যিই এক অন্যরকম ভালোলাগা কাজ করে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষকে জানানো খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সিনেমা এখন বেড়ে উঠছে, সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করছে।আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে বলে জানান মেহজাবীন চৌধুরী।

Advertisement

ঢালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম