Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হাসপাতালে ভর্তি কিয়ারা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম

হাসপাতালে ভর্তি কিয়ারা

অভিনেত্রী কিয়ারা আদভানি। ফাইল ছবি

Advertisement

বলিউডের প্রথম সারির অভিনেত্রী কিয়ারা আদভানি। কয়েক বছর ধরে মন দেওয়া-নেওয়ার পর ২০২৩-এ ঘর বাঁধেন সিদ্ধার্থ-কিয়ারা। তবে প্রেমের সময় সতর্কতার সঙ্গে গোপনীয়তা বজায় রাখছিলেন তারা। যদিও শেষের দিকে হাঁড়ি ভাঙেন করণ জোহর। 

মে মাসে মেট গালার মঞ্চে শেষ বার ক্যামেরার সামনে এসেছিলেন কিয়ারা। পর তাকে আর দেখা যায়নি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বেবিমুনের বেশ কিছু ছবি দিয়েছেন তিনি।

কিন্তু বলিউডে অন্তঃসত্ত্বা অবস্থায় নায়িকাদের ফটোশুটের যে চল রয়েছে, তেমন কিছু এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেননি সিদ্ধার্থপত্নী।

চলতি বছর মার্চ মাসে প্রথম বার জানান, তিনি মা হতে চলেছেন। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে স্বামী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে হাসপাতালে ঢুকলেন কিয়ারা। যদিও অভিনেত্রীর মুখ দেখা যায়নি। কারণ, এ দিনও তা ঢাকা ছিল ছাতায়। গত কয়েক মাস ধরেই ছাতা দিয়ে চেহারা ঢাকছেন। অনেকেই বলছেন সিড-কিয়ারার সংসারে নতুন অতিথি আসন্ন। আর কিছু সময়ের অপেক্ষা।

ঢিলেঢালা হলুদ শার্ট পরে হাসপাতালে ঢোকেন তিনি। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় নাকি স্ত্রীর সমস্ত ছোটখাটো ইচ্ছে পূরণের চেষ্টা করেছেন সিদ্ধার্থ। খানিকটা উদ্বেগের ছাপ দেখা গিয়েছে তার চোখেমুখে। যদিও কিয়ারার শাশুড়ি মায়ের মুখে হাসির ছটা। দিল্লির ছেলে সিদ্ধার্থ। এমনিতেই বিয়ের পর থেকে মুম্বাই–দিল্লি যাতায়াত লেগেই থাকত কিয়ারার। এ বার ছেলের সন্তান হওয়ার খুশিতে আগেভাগেই মুম্বাই এসে পৌঁছেছেন সিদ্ধার্থের মা। হাসপাতালের বাইরে দেখা গিয়েছে কিয়ারার বাবাকেও।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম