Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ছেলে এবং তার বন্ধুদের কোন কীর্তি দেখে রেগে যান অঞ্জনা বসু

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:০১ পিএম

ছেলে এবং তার বন্ধুদের কোন কীর্তি দেখে রেগে যান অঞ্জনা বসু

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু। ফাইল ছবি

Advertisement

বিনোদন জগতের টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু মাঝখানে বেশ কিছু দিন অসুস্থতার কারণে কাজ থেকে দূরে ছিলেন। তবে সুস্থ হয়ে আবার পুরোদমে অভিনয় শুরু করেছেন তিনি। এবার কাজের ফাঁকেই একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শোনালেন মনের কথা?

এর আগে পরিচালক রাজ চক্রবর্তী তৈরি করেছিলেন ‘হাবজি গাবজি’। ফোন এবং অনলাইন গেমের প্রতি বর্তমান প্রজন্মের যে আকর্ষণ, তা কেন্দ্র করে এ সিনেমা নির্মাণ করেন পরিচালক। বাস্তবে এ সমস্যায় ভুক্তভোগী অনেক মা-বাবাই। সে তালিকায় রয়েছেন অভিনেত্রীও। ছেলেমেয়ে সামলাতে গিয়ে একেক সময় নাজেহাল হতে হয় তাকে। এমনই এক অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন অঞ্জনা বসু।

অভিনয়ের পাশাপাশি শক্ত হাতে ছেলেকে বড় করেছেন অঞ্জনা বসু। এখন তার ছেলে বিদেশে থাকেন। সফল পেশাদার। কিন্তু ছোটবেলায় মা অঞ্জনাকে যমের মতো ভয় পেতেন তিনি৷ শুধু ছেলে নয়, তার বন্ধুরাও সমানভাবে ভয় পেতেন। সে কাহিনিই শোনালেন অভিনেত্রী। 

অঞ্জনা বসু বলেন, তখন আমার ছেলে একাদশ শ্রেণির ছাত্র ছিল। একদিন বলল— ওর বন্ধুরা আমাদের বাড়িতে দুপুরের খাওয়া-দাওয়া করবে। আমি খাবার বেড়ে ঘরে গেছি ছেলেকে ডাকতে। দরজা খুলেই দেখি চার কোনায় চারজন মোবাইল টিপছে।

রীতিমতো রেগে অভিনেত্রী বলেন, সবাইকে একটা করে চড় দেব। মোবাইল ঘাঁটতে হলে যে যার বাড়িতেই থাকতে পারতিস। একসঙ্গে হলি কেন? তারপর ভয়ে সবাই পকেটে ফোন লুকিয়ে নেয়।

মা হিসাবে তিনি যে বেশ কড়া ধাঁচের সে কথা বারবারই বলেছেন অভিনেত্রী। নতুন ধারাবাহিক ‘কুসুম’-এ এমনই এক চরিত্রে তাকে দেখছেন দর্শকরা।

Advertisement

টালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম