Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রেমিকার বাবা-মা ভিন্নধর্মের কারণে সম্পর্ক ভেঙে যায়: অমল মালিক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:১৯ পিএম

প্রেমিকার বাবা-মা ভিন্নধর্মের কারণে সম্পর্ক ভেঙে যায়: অমল মালিক

বলিউডের সংগীতশিল্পী অমল মালিক। ফাইল ছবি

Advertisement

সংগীতাঙ্গনে পারিবারিক পরিচয়ে নয়, বরং নিজের যোগ্যতায় প্রতিষ্ঠা পেয়েছেন বলে জানান বলিউডের সংগীতশিল্পী অমল মালিক। গানের জগতে একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি। কবির সিংয়ের মতো সুপারহিট অ্যালবামের পেছনে রয়েছে তারই সুর। ১২৬টি গানের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। 

অমল মালিকের বাবা ছিলেন ডাবু মালিক। অনু মালিকের ভাতিজা— দুজনেই সংগীতাঙ্গনের। অমলের জীবন সুরে ভরপুর হলেও তার প্রেমজীবন তেমনটি ছিল না। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে এমনটিই জানান এ সংগীতশিল্পী।

২০১৪ সালে প্রেম শুরু হয়েছিল অমল মালিকের, কিন্তু তা ভেঙে যায় ২০১৯ সালে। প্রেমিকা তাকে ছেড়ে যান হঠাৎ করেই। যদি বিয়ে ভাঙতে চান, তবে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হবে—এমন শর্ত দেন প্রেমিকা। কিন্তু ভিন্নধর্মে প্রেম হওয়ায় তা আর সম্ভব হয় না। ভেঙে যায় ৫ বছরের একসঙ্গে পথচলা।

অমল মালিক বলেন, ২০১৪ সাল থেকে আমরা সম্পর্কে ছিলাম। কিন্তু আমার প্রেমিকার বাবা-মা ভিন্নধর্মের কারণে আমাদের সম্পর্ক প্রথম থেকেই মেনে নেননি। এদিকে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ তাকে ভেতর থেকে ভেঙে দেয় বলেও জানান এ সংগীতশিল্পী।

কয়েক আগে অমল জানিয়েছিলেন, তিনি অবসাদে রয়েছেন এবং তার জন্য তিনি বাবা-মাকে দায়ী করেছিলেন। 

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম