Logo
Logo
×

Advertisement

বিনোদন

এক মলাটে জুলাই বিপ্লবের ৬৩ গান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৮:৩২ পিএম

এক মলাটে জুলাই বিপ্লবের ৬৩ গান

ছবি: সংগৃহীত

Advertisement

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে ২০২৪ সালে জুলাই মাসে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে যেসব গান আন্দোলনকারীদের প্রেরণা জুগিয়েছিল, উদ্বুদ্ধ করেছিল এদেশের সব শ্রেণির মানুষকে, সেসব গান এবার এক মলাটে নিয়ে এসেছেন আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট মনজুর হোসেন।

তার উদ্যোগে ‘জুলাইয়ের গান’ শিরোনামে এ বইটি প্রকাশ হচ্ছে। বইটি মূলত ২৪-এর গণঅভ্যুত্থানের ১৫ জুলাই থেকে আগস্ট পর্যন্ত যেসব গান প্রকাশ হয়েছে সেখান থেকে ৬৩ গানের সংকলন।

এ প্রসঙ্গে মনজুর হোসেন বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে র‌্যাপারদের কণ্ঠে উচ্চারিত অকুতোভয় প্রতিবাদের ভাষা, বলিষ্ঠ সুরেলা আওয়াজ লাখো ছাত্র-জনতাকে প্রেরণা দিয়েছে। মন্ত্রমুগ্ধের মতো মানুষ উজ্জীবিত হয়ে এসব গানে। সাহস জুগিয়েছে দুঃশাসনের লৌহকপাট ভাঙতে। একইসঙ্গে আন্দোলনকারী ছাত্র-জনতা চূড়ান্ত জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার শপথ, সাহস ও শক্তি অর্জন করেছে। এককথায় জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের র‌্যাপ গায়কদের অবদান ছিল শ্রদ্ধা করার মতো। সেই সময়কে পরবর্তী প্রজন্মের কাছে দলিল হিসেবে তুলে রাখতে এই বইয়ের প্রয়াস।’

গয়রহ প্রকাশনী বইটি বাজারে আনছে।

Advertisement

জুলাই গণঅভ্যুত্থান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম