Logo
Logo
×

Advertisement

বিনোদন

সত্য কখনো হার মানে না: নুসরাত ফারিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:১৭ পিএম

সত্য কখনো হার মানে না: নুসরাত ফারিয়া

ছবি: সংগৃহীত

Advertisement

রেডিও জকি হিসেবে বিনোদন জগতে কর্মজীবন শুরু করেন নুসরাত ফারিয়া। পরে মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পান। ২০১৫ সালে 'আশিকী' সিনেমা দিয়ে তার অভিষেক হয়। সিনেমাটি নুসরাতকে জনপ্রিয় করে তোলে। 

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সবসময় সরব থাকেন ঢালিউডের এই তারকা। সম্প্রতি নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যা নেটিজেনরা সহমত পোষণ করেছেন। তিনি তার পোস্টে লিখেছেন, সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। ইউনিভার্স (universe) দেখছে... আমি ছেড়ে দিলাম।’

সামাজিক মাধ্যমে অভিনেত্রীর এ মন্তব্যে নেটিজেনরা একাত্মতা প্রকাশ করেছেন। আরিয়ার নামে এক নেটিজেন লিখেছেন, ‘ঠিক বলেছেন নুসরাত ফারিয়া আপু সময় সবসময় তার যোগ্য জবাব দেয়।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘দারুন কথা, একটু ধৈর্য ধরলে সব পাওয়া যায়।’ 

উল্লেখ্য, জুলাই আন্দোলনে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত ছিলেন নুসরাত ফারিয়া। সে কারণে গত ১৮ মে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। থাইল্যান্ড যাওয়ার সময় তাকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করে পুলিশ। অবশ্য পর দিন তিনি জামিনে মুক্ত হন।

Advertisement

নুসরাত ফারিয়া

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম