Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাহরুখপুত্র আরিয়ানকাণ্ডে কটাক্ষ, সেই সময়ের মানসিক অবস্থার কথা জানালেন সমীর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৮:০৫ পিএম

শাহরুখপুত্র আরিয়ানকাণ্ডে কটাক্ষ, সেই সময়ের মানসিক অবস্থার কথা জানালেন সমীর

Advertisement

চার বছর আগে মাদককাণ্ডের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। বিস্তর জলঘোলা হয়েছিল সে ঘটনায়। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কথা বলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। 

আরিয়ানের ঘটনার পর তার ওপর দিয়ে বয়ে গেছে প্রচণ্ড ঝড়। সে কথাও জানিয়েছেন সমীর।

কখনো আরিয়ানের ফ্যান ক্লাব থেকে ধেয়ে এসেছে কটাক্ষ। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে প্রকাশ্যে হয়েছে ব্যঙ্গ। এমনকি নিজের পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তায় ছিলেন বলে জানিয়েছেন সমীর। এ বিষয়ে সামাজিক মাধ্যমে রাশ টানার জন্য কিছু নিয়মকানুন তৈরি করা প্রয়োজন বলেও মনে করেন এ এনসিবির কর্মকর্তা।

সমীরের দাবি, প্রভাবশালী ও ধনী ব্যক্তিরা ফ্যান ক্লাবের পেছনে লাখ লাখ টাকার বিনিয়োগ করেন। এই ফ্যান ক্লাবের জন্যই মানুষের ধারণা বদলে যায়। 

আসল ঘটনা প্রকাশ্যে আসে না। এ ধরনের ফ্যান ক্লাবের পক্ষ থেকেই নানা রকমের তির্যক মন্তব্য ধেয়ে এসেছে সমীরের বিরুদ্ধে। তা হলে এই ফ্যান ক্লাবগুলোর বিরুদ্ধে কেন সাইবার অপরাধ দমন দপ্তর থেকে পদক্ষেপ করা হয় না?—এমন প্রশ্নের উত্তরে সমীর বলেন, তথ্যপ্রযুক্তি আইন এ ধরনের বেশ কিছু ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে ঠিকই, তবে নেটমাধ্যম প্রতিদিন বদলাচ্ছে—আইনেরও বিবর্তন।  কিন্তু সামাজিক মাধ্যমে হুমকি, ব্যঙ্গ-রসিকতার বিরুদ্ধে আরও ভালো করে আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সমীর।

একের পর এক তির্যক মন্তব্যের জেরে মানসিক স্বাস্থ্যের ওপরেও প্রভাব পড়েছিল বলে জানিয়েছেন সমীর ওয়াংখেড়ে। ফ্যান ক্লাবগুলো মন্তব্য করার সময়ে সীমা ছাড়িয়ে গিয়েছিল, গালাগাল করতেও বাকি রাখেনি। এমনকি সমীর ওয়াংখেড়ের পরিবারের নারী ও শিশুদের আক্রমণ করেও কটাক্ষ করা হয়েছিল। 

তিনি বলেন,  জীবনের এই অধ্যায় তাকে আরও শক্তিশালী করেছে। কিন্তু এমন হেনস্তা অনেকেই সচরাচর সামাল দিতে পারতেন না বলেও মনে করেন তিনি। তাই নিজের সন্তানের নিরাপত্তা নিয়েও চিন্তায় থাকতেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২ অক্টোবর একটি প্রমোদতরীতে অনুষ্ঠিত মাদকপার্টি থেকে আটক করা হয়েছিল আরিয়ান খানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর পরদিন তাকে গ্রেফতার করে ভারতের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দুদফায় জামিন খারিজের পর এনসিবি হেফাজত থেকে ৮ অক্টোবর জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। এরপর থেকেই আর্থার রোড জেলে বন্দি ছিলেন আরিয়ান খান। গ্রেফতার হওয়ার তিন সপ্তাহ পর ২৮ অক্টোবর জামিন পেয়েছিলেন শাহরুখপুত্র। ২০২২ সালের মে মাসে ছাড়পত্র দেওয়া হয়েছিল আরিয়ানকে।

Advertisement

শাহরুখ খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম