Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নিজের মেয়েকে কারিনার মতো হতে দেখতে চান কিয়ারা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:৪৩ পিএম

নিজের মেয়েকে কারিনার মতো হতে দেখতে চান কিয়ারা

Advertisement

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি সম্প্রতি বাবা-মা হয়েছেন। ১৫ জুলাই তাদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। সন্তানের আগমনের খবরে আনন্দে ভাসছেন দম্পতি, পরদিনই মেয়ের সুস্থতা সম্পর্কে ভক্তদের আশ্বস্ত করেন সিদ্ধার্থ। জানান, তারা যেন এক নতুন জীবন পেয়েছেন।

জানা গেছে, সিদ্ধার্থের মা অনেকদিন ধরেই নাতনির জন্য প্রার্থনা করছিলেন। সেই ইচ্ছাই এবার পূর্ণ হয়েছে বলে মনে করছেন পরিবারের সবাই।

তবে এই সন্তান বড় হয়ে যেন তার বা সিদ্ধার্থের মতো হয়— এমনটা চান না কিয়ারা। তার বরং ইচ্ছে, তাদের মেয়ের মাঝে থাকুক বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানের গুণাবলি।

কারিনার প্রতি কিয়ারার ভীষণ মুগ্ধতা রয়েছে— এমনটাই দেখা গেছে আগের বহু সাক্ষাৎকারে। তারা একসঙ্গে কাজ করেছেন ‘গুড নিউজ’ ছবিতে। সেই সময়ই কিয়ারার চোখে উঠে আসে কারিনার ব্যক্তিত্বের প্রতি তার আকর্ষণ।

এক পুরোনো সাক্ষাৎকারে, যেখানে কারিনাও উপস্থিত ছিলেন, কিয়ারাকে প্রশ্ন করা হয়েছিল— যমজ সন্তান পেলে তিনি কন্যা ও পুত্র চান, নাকি একই লিঙ্গের দুই সন্তান? উত্তরে কিয়ারা বলেন, তিনি শুধু চান দুটি সুস্থ সন্তান হোক। উত্তরে খানিকটা সৌন্দর্য প্রতিযোগিতার মতো শোনায় বলে রসিকতা করেন কারিনা। পরে কিয়ারা জানান, তিনি একটি কন্যা ও একটি পুত্র সন্তান চান।

সেই সাক্ষাৎকারেই কিয়ারা বলেন, যদি কন্যাসন্তান হয়, তাহলে তিনি চান সেই সন্তান যেন হয় কারিনার মতো। কিয়ারার ভাষায়, ‘কারিনার আত্মবিশ্বাস, তার অভিব্যক্তি, তার ব্যক্তিত্ব— এই সব গুণই আমি আমার মেয়ের মধ্যে দেখতে চাই। ও সব দিক থেকেই অসাধারণ।’

মা হওয়ার পর কিয়ারার সেই আগের কথাগুলো যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। নতুন অতিথিকে ঘিরে এই তারকা দম্পতির জীবনে এখন শুধুই ভালোবাসা, আনন্দ আর আশার গল্প।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম