Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমাকে বিতর্কিত বিষয় নিয়ে কথা বলানো হচ্ছে: কঙ্গনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:৫৭ পিএম

আমাকে বিতর্কিত বিষয় নিয়ে কথা বলানো হচ্ছে: কঙ্গনা

কঙ্গনা রানাউত। ফাইল ছবি

Advertisement

লিঙ্গসাম্যে বিশ্বাস করেন না বলিউড অভিনেত্রী ও ভারতের মান্ডির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। তিনি বলেন, সবাই সমান হতে পারে না। সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমের সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন অভিনেত্রী। কঙ্গনা রানাউত বলেন, তিনি রাজনীতি সেভাবে উপভোগ করছেন না। এ মন্তব্য নিয়ে বিতর্কও শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। এবার লিঙ্গসাম্য নিয়ে মন্তব্য করতেই শুরু হলো সমালোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সমতা নিয়ে মতামত জানতে চাওয়া হয় কঙ্গনার কাছে। উত্তরে অভিনেত্রী তথা সংসদ সদস্য বলেন, আমাকে বিতর্কিত বিষয় নিয়ে কথা বলানো হচ্ছে। আমার মনে হয়, এ পৃথিবীর মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, আমরা সবাই সমান। তাই এ সমাজে আমরা বোকাদের প্রজন্ম তৈরি করছি।

কঙ্গনা তার বক্তব্যের পক্ষে যুক্তি সাজাতে কিছু উদাহরণ দিতে থাকেন। তিনি বলেন, আমি তো আমার মায়ের সমান নই। আমি আম্বানিজির সমানও নই। আবার তিনি আমার সমান নন। আমার কাছে চারটি জাতীয় পুরস্কার রয়েছে। সবাই ভিন্ন প্রকৃতির। প্রত্যেকের থেকেই আমরা কিছু শিখতে পারি।

কঙ্গনা বলেন, একজন শ্রমিকের পাশে বসে বুঝতে পারি, আমার চেয়ে হাজার গুণ বেশি ধৈর্য রয়েছে সেই মানুষটির। তিনি আর আমি এক নই। একটি শিশু আর একজন নারী সমান নয়। একজন নারী ও একজন পুরুষ আবার সমান নয়। আবার একজন পুরুষ ও একজন প্রবীণ ব্যক্তি সমান নয়। আমাদের প্রত্যেকের ভিন্ন ভূমিকা রয়েছে। আমরা সবাই আলাদা।

অভিনেত্রী বলেন, সবাই নিজেদের সমান ভাবার জন্যই নাকি একটি বোকাদের প্রজন্ম তৈরি হচ্ছে। শুধু তা-ই নয়, এই প্রজন্ম মনে করে— জন্মের পর থেকেই এরা সব জানে। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ২৫ বছরের অভিজ্ঞতা থাকে। কিন্তু তাও এদের তরফ থেকে কোনো প্রশংসা আসে না। এই বোকাদের প্রজন্ম নিজেদের প্রচারও চায় না। কারণ এরা আর কাজও চায় না।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম