Logo
Logo
×

Advertisement

বিনোদন

সিনেমার টানে দেশে ফিরছেন ববি, হাতে ৪ সিনেমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১১:২১ এএম

সিনেমার টানে দেশে ফিরছেন ববি, হাতে ৪ সিনেমা

ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। দীর্ঘদিন তিনি অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। সেখানে তার পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। তাদের সঙ্গেই রয়েছেন এ অভিনেত্রী। ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দর্শনীয় স্থানে। সুন্দর মুহূর্তগুলো ভক্ত-অনুরাগীদের মধ্যে ভাগ করে নিতে সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন বিভিন্ন ছবি ও ভিডিও।

তবে একটি প্রশ্ন ভক্তদের মনে উঁকি দিচ্ছে, ববি কি তাহলে সেখানেই স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘পরিবার চায় আমি এখানে স্থায়ী হই। কিন্তু দেশ আমার সব সময় ভালো লাগে। আমার কখনো ইচ্ছা হয়নি দেশ ছেড়ে কোথাও স্থায়ী হই। এখন পর্যন্ত এমন কোনো চিন্তা মাথায় আসেনি।’

এদিকে গত বছরের ঈদে মুক্তি পায় ববি অভিনীত সিনেমা ‘ময়ুরাক্ষী’। এরপর তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। বলেছেন, ‘দেশে ফিরেই সিনেমার কাজে ব্যস্ত হব। এখান থেকেই বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজের প্রস্তাবও পেয়েছি।’

এদিকে ববি শেষ করেছেন কে এ নিলয় পরিচালিত ‘বউ’ ও অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ নামে দুটি সিনেমার কাজ। এ ছাড়া তার হাতে রয়েছে ‘দিওয়ানা’ ও ‘তছনছ’ নামে আরও দুটি সিনেমা।

Advertisement

ঢালিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম