Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এলিটার বারান্দাতে বিকেলবেলা

জয় শাহরিয়ারের গানে এলিটা করিম

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১২:০৬ পিএম

জয় শাহরিয়ারের গানে এলিটা করিম

সংগৃহীত ছবি

Advertisement

সম্প্রতি প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের কথা ও সুরে এলিটা করিমের গান ‘বারান্দাতে বিকেলবেলা’। আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটির অ্যানিমেশন ভিডিয়ো তৈরি করেছেন মীর হিশাম।

গানটিতে গিটার বাজিয়েছেন সৈয়দ রিয়েল, বেইস গিটারে তানিম হাসান, কী-বোর্ডসে ফরহাদ ও শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

নতুন গান প্রসঙ্গে এলিটা করিম বলেন, অনেকদিন পর জয়ের কথা ও সুরে গান গাইলাম। সচরাচর যেমন গান করি তার থেকে বেশ আলাদা এই গানটি। আমার খুব ভালো লেগেছে গাইতে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে শুনতে।


এ প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, এলিটা আপু আমার খুব প্রিয় একজন শিল্পী, ওর কণ্ঠ আমার খুব পছন্দের। চেষ্টা করেছি এলিটা আপুর কণ্ঠে একটা অন্যরকম গান তৈরি করতে। আশা করি যারা শুনবেন তাদের ভালো লাগবে নস্টালজিয়ায় ভরপুর এই গান।

গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে। এছাড়াও স্পটিফাই, আইটিউন্স, ডিজার, স্বাধীনসহ সারাবিশ্বের স্ট্রিমিং সাইটে শোনা যাচ্ছে ‘বারান্দাতে বিকেলবেলা’।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম