Logo
Logo
×

Advertisement

বিনোদন

পাপারাজ্জিদের মিষ্টি পাঠিয়ে বিধিনিষেধ জারি সিদ্ধার্থ-কিয়ারার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১২:০৭ পিএম

পাপারাজ্জিদের মিষ্টি পাঠিয়ে বিধিনিষেধ জারি সিদ্ধার্থ-কিয়ারার

সংগৃহীত ছবি

Advertisement

সদ্য মা-বাবা হয়েছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানি। পাপারাজ্জিদের মিষ্টিমুখ করিয়েছেন এ তারকা দম্পতি। পরে জানিয়ে দিয়েছেন তাদের সন্তান নিয়ে বিধিনিষেধের কথা।

যেহেতু বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তারকা সন্তানদের এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন সবাই। আর সন্তানদের গণমাধ্যম থেকে দূরে রাখার প্রবণতা দিন দিন বাড়তে থাকে। সেই ধারাবাহিকতায় এবার নাম লেখালেন সিদ্ধার্থ-কিয়ারা।

গত মঙ্গলবার এ তারকা দম্পতির ঘরে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। সেই সুখবর নিজেরাই জানিয়েছেন। এরপরই এ তারকা এক অভিনব পন্থায় পাপারাজ্জিদের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তাদের নবজাতক কন্যার ছবি না তোলা হয়।

বুধবার দুপুরে সিদ্ধার্থ-কিয়ারা পাপারাজ্জিদের কাছে গোলাপি রঙের প্যাকেটে মিষ্টি পাঠিয়েছেন। সঙ্গে ছিল একটি কার্ড, যেখানে লেখা ছিল— ‘আমাদের কন্যাসন্তান এসেছে। এ মুহূর্তটাকে আরও বিশেষভাবে উদযাপনের জন্য মিষ্টি পাঠালাম। দয়া করে কোনো ছবি তুলবেন না। শুধু আমাদের মেয়েকে আশীর্বাদ করুন।

এ রকম ঘটনা বলিউডপাড়ায় নতুন নয়; এর আগে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও তাদের মেয়ে দুয়ার জন্মের পর পাপারাজ্জিদের সঙ্গে মিষ্টিমুখ করিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন যেন মেয়ের ছবি না তোলা হয়। 

আবার বিরাট কোহলি-আনুশকা দম্পতি তাদের প্রথম সন্তান ভামিকার জন্মের পর থেকেই একই ধরনের 'নো ফটো পলিসি' অনুসরণ করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম