Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

২০ বছর বয়সি তরুণের প্রেমে কারিনা!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০২:০৩ পিএম

২০ বছর বয়সি তরুণের প্রেমে কারিনা!

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন। অভিনেত্রী পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের পত্নী। তাদের ঘরে দুই সন্তান। তিনি অভিনয় ও সংসার— দুটি কাজই সমানভাবে চালিয়ে যাচ্ছেন।

চল্লিশ পেরোলেও তার গ্ল্যামারের ঝলকানি আজও তরুণ হৃদয় তোলপাড় করে। এবার কারিনা কাপুর নাকি তার হাঁটুর বয়সি এক নায়কের সঙ্গে প্রেম করছেন। যদিও বলিউডের অসম বয়সি প্রেম অবশ্য নতুন কোনো ঘটনা নয়। তবে এই প্রেম বাস্তবে নয়, সিনেমার পর্দায়।

সম্প্রতি অভিনেতা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমার নায়িকা সারা অর্জুনও ঠিক একই কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। কারণ তিনি অভিনেতার চেয়ে বয়সে অনেক ছোট। এবার কারিনার এ নতুন জল্পনায় কবে আনুষ্ঠানিক সিলমোহর পড়ে, সেটিই এখন দেখার বিষয়।

সম্প্রতি একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, কারিনা কাপুর এমন একটি সিনেমায় অভিনয় করবেন, যেখানে তাকে ২০ বছর বয়সি এক তরুণের সঙ্গে প্রেম করতে দেখা যাবে। যদিও সিনেমার নাম এখনো ঠিক হয়নি এবং সিনেমা সম্পর্কিত যাবতীয় তথ্য নির্মাতারা গোপন রেখেছেন।

এদিকে সামাজিক মাধ্যমে এ নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছে— এ সিনেমায় নাকি কারিনাকে ভূতের চরিত্রে দেখা যাবে। শুধু তাই নয়, বলিউডের অন্যান্য ভৌতিক সিনেমার চেয়ে এ সিনেমার গল্প ও চিত্রনাট্য অনেকটাই ভিন্ন। যেখানে অভিনেত্রী নিজেও তরুণী হিসেবে ধরা দেবেন।

আর সিনেমার গল্প লিখছেন হুসেইন দালাল, যিনি পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’-এ কাজ করেছেন। যদিও এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। তবে এ নতুন সিনেমা নিয়ে বলিউডে বেশ রাখঢাক চলছে। কারণ এমন ভিন্নধর্মী চরিত্রে বেবোকে আগে কখনো পর্দায় দেখা যায়নি।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম