Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘দ্য ওডিসি’ মুক্তির এক বছর আগেই টিকিট বিক্রি শুরু

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৩:২৩ পিএম

‘দ্য ওডিসি’ মুক্তির এক বছর আগেই টিকিট বিক্রি শুরু

ছবি: সংগৃহীত

Advertisement

অস্কারজয়ী ‘ওপেনহাইমার’ দিয়ে হলিউডে বক্স অফিসে ঝড় তোলা ক্রিস্টোফার নোলান এবার ফিরছেন নতুন সিনেমা নিয়ে। হোমারের বিখ্যাত প্রাচীন গ্রিক মহাকাব্য অবলম্বনে নতুন এ সিনেমার নাম ‘দ্য ওডিসি’, যা ইতোমধ্যে সিনেমাটির প্রচার শুরু করে দিয়েছে ইউনিভার্সেল পিকচারস। হোমারের বিখ্যাত মহাকাব্য থেকে অনুপ্রাণিত এ সিনেমাটি আগামী ২০২৬ সালের ১৭ জুলাইয়ে মুক্তি পাবে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে— ইতোমধ্যে এ সিনেমার টিকিট বিক্রি শুরু হয়েছে।

‘দ্য ওডিসি’ হচ্ছে পুরোটাই আইম্যাক্স ক্যামেরায় প্রথম শুটিং করা সিনেমা। অ্যাকশনধর্মী ‘দ্য ডার্ক নাইট’ দিয়ে যাত্রা শুরু হয়েছিল আইম্যাক্স ক্যামেরার। এরপর ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ এবং ‘টেনেট’-এর নির্বাচিত দৃশ্যেও এ প্রযুক্তি ব্যবহার করেন ক্রিস্টোফার নোলান। পুরো সিনেমাজুড়েই থাকছে সেই প্রযুক্তির আধুনিকতম ছোঁয়া।

‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘সুপারম্যান’-এর প্রদর্শনের আগে হলগুলোতে দেখানো হচ্ছে ‘দ্য ওডিসি’র এক মিনিটের বিশেষ টিজার। যদিও অনলাইনে এখনো টিজারটি উন্মুক্ত করা হয়নি, তবে হলের দর্শকদের আগ্রহ তৈরি করে দিচ্ছে এ ঝলকই।

‘দ্য ওডিসি’ সিনেমার মূল চরিত্র ইথাকার রাজা ওডিসিয়াসের ভূমিকায় থাকছেন ম্যাট ডেমন। আরও থাকছেন টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনের মতো তারকারা।

সবচেয়ে চমকপ্রদ খবর হচ্ছে— মুক্তির এক বছর আগেই চলতি বছরের ১৭ জুলাই থেকে শুরু হয়েছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি, যা হলিউডে এই প্রথম নজিরবিহীন ঘটনা। তবে এর পেছনে বিশেষ একটি শর্ত রয়েছে। শুধু আইম্যাক্স ৭০ এমএম স্ক্রিন রয়েছে, এমন প্রেক্ষাগৃহেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। অন্যান্য ফরম্যাটের জন্য মুক্তির কয়েক মাস আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Advertisement

অস্কার হলিউড সিনেমা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম