Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যোধা আকবরে কেন ২০০ কেজি সোনা পরেছিলেন ঐশ্বরিয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম

যোধা আকবরে কেন ২০০ কেজি সোনা পরেছিলেন ঐশ্বরিয়া

বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ফাইল ছবি

Advertisement

১৫৬২ সালের মোগল সম্রাট আকবর, রাজপুত রাজকুমারী যোধাবাঈয়ের প্রেম এবং রাজনৈতিক জোটের বাস্তব গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘যোধা আকবর’, যা ২০০৮ সালে মুক্তি পেয়েছিল। ব্যবসা সফল এ সিনেমাটি নির্মাণ করা হয়েছিল ৪০ কোটি রুপি বাজেটে, যা মুক্তির পর এ সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ১০৭ কোটি রুপি।

সিনেমাটি মুক্তির পর বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের লুক মুগ্ধ করে সিনেমাপ্রেমী দর্শকদের। সেই সিনেমা দেখে নারীরা তার সাজসজ্জা অনুকরণ করতে শুরু করেন। যার কারণে সেই সময় নাকি রাজপুত গহনার চাহিদাও বেড়ে গিয়েছিল।

২০০৮ সালে মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিল আশুতোষ গোয়ারিকর নির্মিত ঐতিহাসিক-রোমান্টিক সিনেমা ‘যোধা আকবর’। অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের অসাধারণ অভিনয়ের পাশাপাশি আরেকটি বড় আকর্ষণ ছিল রাজকীয় সাজসজ্জা। সম্প্রতি এমন চমকপ্রদ তথ্য সামনে এনে রীতিমতো চমকে দিয়েছেন দর্শকদের।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘যোধা আকবর’ সিনেমায় ঐতিহাসিক মোগল আমলের বাস্তব চরিত্র ফুটিয়ে তুলতে সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়েছিল প্রচুর পরিমাণে গহনা। তবে আশ্চার্যজনক ঘটনা হলো— এসব  গহনা নকল ছিল না।

সিনেমার একটি অংশে ঐশ্বরিয়া-হৃতিকের বিয়ের দৃশ্য দেখানো হয়েছিল। সেখানে বিয়ের সাজে টিকলি, ভারি ভারি গলার হারসহ নানা ধরনের গহনা দেখা যায় ঐশ্বরিয়ার শরীরে। অন্যদিকে হৃতিকের পোশাকও ভীষণ ঝলমলে ও ভারি কাজে ভরপুর ছিল। 

সম্প্রতি একাডেমি মিউজিয়ামের কালার ইন মোশনে ‘যোধা আকবর’ সিনেমায় ব্যবহৃত ঐশ্বরিয়া রাই বচ্চনের পরিহিত সেই পোশাক প্রদর্শিত হয়, যা আকর্ষণ করে দর্শনার্থীদের।

সিনেমায় ঐশ্বরিয়া রাই বচ্চনের বধূসাজে সেই লাল রঙের লেহেঙ্গা কেবল আইকনিক নয়, আক্ষরিক অর্থে ঐতিহাসিক। জানা যায়, এই সাজের জন্য প্রায় ৩০০ কেজি সোনার গহনা ব্যবহার করা হয়েছিল, যা ২০০ কারিগর ৬০০ দিনের বেশি সময়ে তৈরি করেছিলেন। সম্পূর্ণ সেই বিয়ের সেটের ওজন ছিল ৩ কেজি ৫০০ গ্রাম। সেই সময় ঐশ্বরিয়া রাই বচ্চন তার চরিত্রের সবচেয়ে কঠিন অংশগুলোর মধ্যে এটিকে অন্যতম বলে মন্তব্য করেছিলেন।

আর এ সিনেমার জন্য যেসব অলংকার তৈরি করা হয়েছিল, তাতে ৪০০ কেজি সোনা এবং মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল। দুই শতাধিক কারিগর প্রায় দুই বছর ধরে কাজটি সম্পন্ন করেছিলেন। শুধু বিয়ের দৃশ্য বাদে, পুরো সিনেমাজুড়ে প্রায় ২০০ কেজি সোনা পরেছিলেন ঐশ্বরিয়া। চরিত্রের প্রয়োজনেই এটি করেছিলেন নায়িকা। 

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম