Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গোঁফ রাখবেন কিনা—অনলাইনে ভোট চাইলেন রাঘব, পরিণীতির জবাবে মজেছে নেটপাড়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৭:৪১ পিএম

গোঁফ রাখবেন কিনা—অনলাইনে ভোট চাইলেন রাঘব, পরিণীতির জবাবে মজেছে নেটপাড়া

রাঘব চাড্ড ও পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত

Advertisement

গোঁফ রাখবেন, নাকি কেটে ফেলবেন—এই প্রশ্ন নিয়ে মজার এক ভোটাভুটি চালালেন ভারতের রাজ্যসভার সাংসদ এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। ইনস্টাগ্রামে নিজের একটি গোঁফসহ ছবি পোস্ট করে তিনি ফলোয়ারদের কাছে জানতে চান, ‘গোঁফ রাখা উচিত, নাকি কেটে ফেলা উচিত?’

ছবির ক্যাপশনে রাঘব লিখেছেন, ‘প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ—এমনকি গোঁফের ক্ষেত্রেও! আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করুন।’

তার এই পোস্টেই সবচেয়ে বেশি নজর কাড়ে স্ত্রী পরিণীতি চোপড়ার মন্তব্য। তিনি হাসির ইমোজি দিয়ে লেখেন, ‘তুমি জানো আমি কী চাই!’ এরপর তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও সেই ছবিটি শেয়ার করে মজা করে লেখেন, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটাভুটি চলছে! ভোট দিন।’

নেটিজেনরাও চুপ থাকেননি। একজন লেখেন, ‘জিজুকে সবকিছুতেই দারুণ মানায়।’ আরেকজন বলেন, ‘পরিণীতি, আমরা আপনার ভোটটা জানতে চাই।’ কেউ মজা করে লেখেন, ‘কিছুদিন রাখুন, তারপর পরি যা বলবে তাই করুন।’

পরিণীতি-রাঘব জুটি

২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে লীলা প্যালেস হোটেলে রাজকীয় আয়োজনে বিয়ে করেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। তাদের বিয়েতে বলিউড ও রাজনৈতিক অঙ্গনের বহু তারকা উপস্থিত ছিলেন।

পরিণীতি মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর প্রতি সমর্থন প্রকাশ করেন, কখনো রাজনৈতিকভাবে, আবার কখনো ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে।

সর্বশেষ তিনি অভিনয় করেছেন ‘অমর সিং চমকিলা’ ছবিতে, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন দিলজিৎ দোসাঞ্জ। সামনে আসছে নেটফ্লিক্সের একটি রহস্য-থ্রিলার সিরিজ, যার পরিচালনায় রয়েছেন রেনসিল ডি’সিলভা এবং প্রযোজনা করছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। এই সিরিজে পরিণীতির সঙ্গে থাকছেন তাহির রাজ ভাসিন, জেনিফার উইঙ্গেট, অনুপ সোনি, সোনি রাজদান, সুমিত ব্যাসসহ আরও অনেকে।

Advertisement

ভারত বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম