Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার গানে বুবলীর সঙ্গী হলেন জীবন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৭:৫২ পিএম

এবার গানে বুবলীর সঙ্গী হলেন জীবন

ময়না গানের মডেলিংয়ের অংশ। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলা অরিজিনালস নামে নতুন একটি প্রজেক্ট শুরু করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক। প্রজেক্টের প্রথম গান ‘ময়না’; যা ২৪ জুলাই প্রকাশ পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। গানটিতে কোনালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার।

‘ময়না’ গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা শবনম বুবলীকে। তার বিপরীতে আছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।

কলকাতার আকাশ সেনের সুর ও সংগীত করা গানটি লিখেছেন আসিফ ইকবাল। সম্প্রতি এফডিসিতে বড় আয়োজনে এই ড্যান্স নাম্বারের শুটিং হয়েছে। এ গানের মাধ্যমে সিনেমার বাইরে প্রথমবার এমন প্রজেক্টে দেখা যাবে বুবলীকে।

সিনেমার বাইরে কেন গানের মডেল হিসেবে যুক্ত হলেন? এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি। তবে মিউজিক ভিডিওতে কাজ করা এই প্রথম।

তিনি বলেন, গানটি এতটাই পার্টি মুডের যে একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, স্টেজে সব সময় পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত। সে কারণেই এ প্রজেক্টে যুক্ত হওয়া।

বুবলীর সঙ্গে পারফরম্যান্সের অভিজ্ঞতা জানিয়ে শরাফ আহমেদ জীবন বলেন, চলতি সময়ে বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকাদের একজন বুবলী। তার সঙ্গে পারফর্ম করাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। মনে হয়েছিল, এমন একটি কাজের সঙ্গে থাকতে পারলে মন্দ হয় না। গানটি যেমন নাচের তেমনি মজারও।

গানটি সম্পর্কে সংগীতশিল্পী কোনাল বলেন, আসিফ ভাই সাধারণত যে ধরনের গান লেখেন, ময়না তার চেয়ে ভিন্ন ধরনের। এর আগে তার লেখা প্রিয়তমা, রাজকুমার ও মেঘের নৌকা গানগুলো গেয়েছি। সেগুলো পুরোপুরি সিরিয়াস রোমান্টিক গান। তিনি ময়না গানটি একদিন আমাকে শুনিয়ে বললেন গাইতে। দারুণ পার্টি সং। বিনা বাক্যে রাজি হয়ে যাই।

গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু এবং নৃত্য পরিচালনা করেছেন নিলয়।

Advertisement

বুবলী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম