Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে ঐশ্বরিয়ার কোন গোপন কথা প্রকাশ্যে আনলেন অভিষেক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:০১ পিএম

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে ঐশ্বরিয়ার কোন গোপন কথা প্রকাশ্যে আনলেন অভিষেক

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে গত বছর ধরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। এর মাঝেই স্ত্রীর কোন গোপন কথা ফাঁস করলেন অভিনেতা?

অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির বিবাহবিচ্ছেদের আলোচনার মাঝে মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে তাদের পাশাপাশি দেখা যায়। অবসান হয় জল্পনার। কিন্তু গোটা পর্বে দুজনের কেউ-ই কোনো মন্তব্য করেননি। প্রসঙ্গ এড়িয়ে যেতেই দেখা গেছে এ তারকা দম্পতিকে। কিন্তু এবার সেই নীরবতা ভাঙলেন অভিষেক। 

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিষেক বচ্চনের নতুন সিনেমা ‘কালীধর লাপাতা’। অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। এমনকি বাবা শাহেনশাহ অমিতাভ বচ্চন ছেলের অভিনয়ের প্রশংসা করেছেন। 

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন তার নতুন সিনেমা প্রসঙ্গে কথা বলতে বলতেই উঠে আসে ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যার কথা। স্ত্রীর সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি থেকে মেয়ের বড় হয়ে যাওয়া— সব নিয়ে খোলামেলা আড্ডায় মজলেন নায়ক। অনেকেই ভাবেন কোনো এক সিনেমার সেটে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হয়েছিল তার। তেমনটি যে নয়, তা খোলাসা করেছেন অভিনেতা নিজেই।

অভিনেতা বলেন, বাবা তখন প্রযোজনার কাজ শুরু করেছিলেন। সেই সূত্রে প্রোডাকশন হেড মেহুল কুমারের সঙ্গে সুইজারল্যান্ডে গিয়েছিলেন রেইকি করতে। ‘মৃত্যুদাতা’ সিনেমার জন্য মূলত গিয়েছিলেন তারা। সেই সময় ববি দেওলের সঙ্গে একটি সিনেমার শুটিং করছিল ঐশ্বরিয়া। সেই প্রথম ওর সঙ্গে দেখা আমার।

অমিতাভ বচ্চনের পুত্র বলিউডের শিক্ষিত অভিনেতাদের মধ্যে অন্যতম। ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার আদব-কায়দা ছিল কেতাদুরস্ত। অভিষেক বলেন, তখন আমি সদ্য বিদেশ থেকে ফিরেছি। বিদেশি টানে ইংরেজি বলি। ঐশ্বরিয়া আমায় বলেছিল— আমার ভাষাই নাকি ও বুঝতে পারেনি। এখনো সেই দিনের কথা আমার মনে আছে।

এ কথা বলতে গিয়েই স্ত্রীকে প্রশংসায় ভাসালেন অভিষেক বচ্চন। আরাধ্যার বেশি দায়িত্বই নেয় ঐশ্বরিয়া। তিনি বলেন, এখন পর্যন্ত আরাধ্যার কোনো ব্যক্তিগত ফোন নেই। সামাজিক মাধ্যমের পাতায় কোনো প্রোফাইলও নেই। অভিনেতার এ কথা শুনে দর্শকদের একাংশ বলেছেন, তাদের বিচ্ছেদের খবর তাহলে নেহাতই মিথ্যা।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম