Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শেফালির ছবি ভিডিও শেয়ার করে যা বললেন পরাগ ত্যাগী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম

শেফালির ছবি ভিডিও শেয়ার করে যা বললেন পরাগ ত্যাগী

Advertisement

বলিউডের কাটা লাগাখ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা মারা গেছেন বেশ কিছু দিন হয়ে গেল। কিন্তু তা এখনো বিশ্বাস করতে পারছেন না তার ভক্ত-অনুরাগীরা। শেফালির আকস্মিক মৃত্যু বিনোদন জগতে এক গভীর শূন্যতা তৈরি করেছে। তার স্বামী পরাগ ত্যাগী মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে শেফালির স্মৃতিচারণ করেন, যা দেখে চোখ ভিজে আসে তার ভক্ত-অনুরাগীদের। সম্প্রতি শেফালির কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন পরাগ ত্যাগী।

দেখা গেছে, শেফালি তার বোনের ছেলেমেয়েদের সঙ্গে আনন্দে মেতে আছেন। কাঁটা লাগাখ্যাত অভিনেত্রীর ভালোবাসার গভীরতা ফুটে উঠেছে সেসব ছবিতে। তিনি কখনো তাদের আদরে ভরিয়ে দিচ্ছেন, আবার কখনো মন ভালো করতে সেজে উঠছেন নানারূপে। এমন কিছু হৃদয় ছুঁয়ে যাওয়অ ছবি ও ভিডিও শেয়ার করে পরাগ ত্যাগী লিখেছেন আমার পরী, এ পৃথিবীর সবচেয়ে সুন্দরী। আর্যা, কিয়ান তাদের আন্টির সঙ্গে দারুণ মজা করে সময় কাটিয়েছে।

অভিনেতা আরও লিখেছেন পরী বাচ্চাদের ভীষণ ভালোবাসত। জীবনের প্রতিটি ভূমিকায় সে সেরা ছিল। সবসময় মানুষকে ভালোবাসতে জানত। পরীর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ভীষণ মনে পড়ে।

উল্লেখ্য, শেফালির প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন। তাদের দুজনের ছোট্ট সংসারে শেফালি স্বপ্ন দেখেছিলেন মা হওয়ার। কিন্তু সেই স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম