Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কৃতি স্যাননের পুরোনো ভিডিও ভাইরাল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:০৩ পিএম

কৃতি স্যাননের পুরোনো ভিডিও ভাইরাল

Advertisement

এ মুহূর্তে বলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডন থ্রি’। আর প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসতে চলেছেন জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী কৃতি স্যানন। আগামী বছর জানুয়ারি মাসে সিনেমাটি রুপালি পর্দায় আসার কথা রয়েছে। তবে তার আগেই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

অভিনেত্রী কৃতি স্যাননের একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। একটি অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠানে ভক্তরা অভিনেত্রী ও রণবীরকে একসঙ্গে কবে দেখা যাবে এমন প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে কৃতির দেওয়া মন্তব্যই এখন নতুন করে নেটিজেনদের মুগ্ধ করছে। ভিডিওটিতে দেখা যায়, ‘মিমি’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে কৃতি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

কৃতি স্যানন বলেছিলেন, কোনো ছেলে বা মেয়েকে যখন ক্রমাগত বলা হয় ‘এত বড় স্বপ্ন দেখো না। স্বপ্ন সবসময় পূরণ হয় না’ অথবা ‘যোগাযোগ ছাড়া এখানে কিচ্ছু হবে না’— এর মানে এই নয় যে, তুমি কিছু পারবে না। এ ক্ষেত্রে হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু তুমি নিজে একদিন পারবে। আমার এ জায়গায় আসতে ৮ বছর সময় লেগেছে।

ঠিক তখনই রণবীর সিংয়ের একটি পুরোনো প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন কৃতি স্যানন। তিনি বলেন, রণবীর সিং আমাকে বলেছিল যেদিন আমি এবং তুমি দুজনেই সেরা অভিনেতা-অভিনেত্রী হয়ে উঠব, সেদিন আমরা একসঙ্গে কাজ করব

আজ সেরা অভিনেতা-অভিনেত্রী হয়ে উঠেছেন রণবীরকৃতিতারা একসঙ্গে কাজ করতে চলেছেন। 'ডন থ্রিসিনেমায় কিয়ারার বদলে অভিনয় করবেন কৃতি স্যাননএর আগেচরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের কথা থাকলেও অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণে তিনি ছবিটি থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই গুঞ্জনকিয়ারার স্থলাভিষিক্ত হবেন কৃতি, যা এখন বাস্তবে রূপ নিতে চলেছে।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম