Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এবার কলকাতার ছোটপর্দায়

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৯:৫৭ পিএম

‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এবার কলকাতার ছোটপর্দায়

Advertisement

ঢালিউডের আলোচিত সিনেমা ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এবার আসছে কলকাতার ছোটপর্দায়। জনপ্রিয় এ সিনেমার আদলে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে একটি নতুন ধারাবাহিক 'বেদের মেয়ে জ্যোৎস্না'। যেখানে প্রথমবারের মতো জুটি বাঁধছেন কলকাতার ছোটপর্দার পরিচিত মুখ ইন্দ্রানী পাল ও সিদ্ধার্থ সেন। খুব শিগগির দেখা যাবে এ মেগা ধারাবাহিক।

দীর্ঘদিন ধরেই নিত্যনতুন ধারাবাহিক ও চ্যানেলের আগমন ঘটছে দর্শক মহলে। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় চ্যানেল জি বাংলা এবার নিয়ে আসছে তাদের নতুন সংস্করণ ‘জি বাংলা সোনা’। এ চ্যানেলে নতুন ধারাবাহিক থেকে শুরু করে রিয়েলিটি শো সবকিছুই থাকছে ভিন্ন আঙ্গিকে।

ইতোমধ্যে ধারাবাহিকের প্রোমো শুটিং সম্পন্ন হয়েছে। টেকনিশিয়ান স্টুডিওতে চলবে এই নতুন মেগার কাজ। তবে এ ধারাবাহিকের চূড়ান্ত নাম এখনো ঠিক হয়নি।

একটি সূত্র জানায়, জনপ্রিয় হিন্দি ও বাংলা সিনেমার আদলে তৈরি হবে এ চ্যানেলের ধারাবাহিকগুলো। এরই মধ্যে বলিউড খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের 'ও মাই গড' সিনেমার অনুকরণে আসছে 'শ্রীমান ভগবান দাস'। এবার সে তালিকায় যুক্ত হচ্ছে 'বেদের মেয়ে জ্যোৎস্না'র অনুপ্রেরণায় নির্মিত এ রূপকথার ধারাবাহিকটি।

দর্শকরা ইন্দ্রানী পালকে শেষ দেখেছিলেন 'নবাব নন্দিনী' ধারাবাহিকে। অন্যদিকে সিদ্ধার্থ সেন 'দেবী বরণ' ধারাবাহিকে নায়কের চরিত্রে সর্বশেষ অভিনয় করেন। এবার নতুন রূপে নতুন জুটি হিসেবে ক্যামেরার সামনে ফিরছেন তারা।

Advertisement

ঢালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম