Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ইরফানের ইঙ্গিতপূর্ণ পোস্ট

ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক, আর ক্ষমতায় গেলে সবাই...?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১১:৪১ এএম

ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক, আর ক্ষমতায় গেলে সবাই...?

Advertisement

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ গতকাল বুধবার বিকালে সামাজিক মাধ্যমে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে আলোচনার ঝড়।

গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে অন্তত ৩১ শিক্ষার্থী-শিক্ষকের। এ দুর্ঘটনায় শতাধিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এই মর্মান্তিক ঘটনার পর সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ও পোস্ট ঘুরে বেড়াচ্ছে। তাতে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার ছোটপর্দার এ অভিনেতাও সেই আবেগ ও প্রতিবাদেরই একটি রূপ সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। তার সেই পোস্ট ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহলের জন্ম দিয়েছে।

ইরফান সাজ্জাত লিখেছেন— ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক। আর ক্ষমতায় গেলে সবাই...! দেখি শূন্যস্থানটা আপনারাই পূরণ করেন।

এ স্ট্যাটাসের সঙ্গে একটি ক্ষুব্ধ ইমোজিও জুড়ে দিয়েছেন, যা স্ট্যাটাসটির আবেগ আরও জোরালো করে তুলেছে।

এটি সাম্প্রতিক কোনো ঘটনার প্রেক্ষাপটে লেখা তা সেই পোস্টটি দেখে নেটিজেনরা বুঝতে পেরেছেন। কেউ কেউ তার মন্তব্যে শূন্যস্থান (...) পূরণ করার চেষ্টা করেছেন। তবে কিছু সময় পর অভিনেতা নিজেই রহস্য ফাঁস করে দেন। সঙ্গে যোগ করেন ‘হা হা’ প্রতিক্রিয়া। আর নেটিজেনরা বুঝতে পারেন, কথাটি রসিকতার ছলে বলা হলেও এতে রয়েছে গভীর ইঙ্গিত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম