Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হঠাৎ চটলেন কেন শবনম ফারিয়া?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৮:৪৬ পিএম

হঠাৎ চটলেন কেন শবনম ফারিয়া?

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। ফাইল ছবি

Advertisement

অভিনয় কমিয়ে দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। যেখানে নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী। জুলাই আন্দোলনে পতিত সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে তাকে।

এবার রীতিমতো চটেছেন এ শবনম। রোববার মধ্যরাতে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাকে। ঢাকায় মিরপুরে পাহাড়ি উদ্যোক্তাদের পরিচালিত একটি রেস্টুরেন্টে মব সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। হেবাং নিয়ে লেখা একটি পোস্ট করেছেন এক ব্যক্তি।

যে পোস্টটি শেয়ার করেছেন শবনম ফারিয়া। 

পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘এরা কারা? এদের কি কোনো কাজ নাই? নিজের চরকায় এরা তেল দিতে পারে না? এই দেশটা কারো বাপ-দাদার সম্পত্তি না, দেশটা সবার। যারা বাপের সম্পত্তি মনে করে তাদের পরিণাম কী হয় তা দেখার বছরও পার হয় নাই, অতীত থেকে শিক্ষা না নিলে, ভবিষ্যতে এর চেয়ে খারাপ পরিণতি দেখার অপেক্ষায় থাকেন।’

ফারিয়ার সঙ্গে একমত পোষণ করেছেন অনেক অনুরাগী। কারো মন্তব্য, ‘এরা হচ্ছে মাথামোটা আধা পাগল।

অন্য ধর্মের লোক কী খাবে তা নিয়ে তাদের মাথা ব্যথা কেন?’ কেউ লিখেছেন, ‘খোঁজ নিলে দেখা যাবে এখানে অনেক যদি কিন্তু আছে, কারণ বাংলাদেশে এমন অনেক অনেক রেস্টুরেন্ট আছে যেখানে এগুলো খাবার মেন্যুতে আছে। ইভেন আমাদের অনেক ফুড ব্লগার গিয়ে এগুলো প্রোমোট ও করছে। সে যাই হোক শুধুমাত্র এই কারণে রেস্টুরেন্ট তুলে দিচ্ছে, ‘এ আমার বিশ্বাস ই হচ্ছে না।’ কারো মন্তব্য, ‘এসব বাড়াবাড়ি খুবই দুঃখজনক।’

Advertisement

বাংলা নাটক টিভি নাটক শবনম ফারিয়া নাটক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম