Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

খ্যাতির আড়ালে লুকিয়ে থাকা অসহায়ত্বের করুণ কাহিনী শোনালেন প্রিয়াংকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৩:২১ পিএম

খ্যাতির আড়ালে লুকিয়ে থাকা অসহায়ত্বের করুণ কাহিনী শোনালেন প্রিয়াংকা

Advertisement

একাকিত্বে ভোগার অভিজ্ঞতা রয়েছে বলিউডে সেরার সেরা হয়ে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার। হলিউডে গিয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। এখন অসংখ্য অনুরাগী তার। কিন্তু একটা সময়ে তিনিও একাকিত্বে ভুগেছেন। কথা বলার মতো কেউ ছিল না তার পাশে। জাঁকজমক ও ঔজ্জ্বল্যের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল তার একাকিত্ব।

এর আগে ২০০৫ সালের একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছিলেন প্রিয়াংকা চোপড়া। তখন অভিনেত্রীর বাবা অশোক চোপড়ার যকৃৎ ক্যানসারের চিকিৎসা চলছিল। অভিনেত্রী বলেছিলেন—বলিউডে আমার তখন পরিচিত মানুষের সংখ্যা লাখ লাখ। কিন্তু তাদের মধ্যে একটিও বন্ধু ছিল না। এমন কেউ ছিল না, যাকে মধ্যরাতে ফোন করা যায় এবং যার কাছে নিজের মন খুলে কথা বলা যায়।

সেই সময়ে প্রিয়াংকা চোপড়ার পর পর সফল সিনেমা ছিল। অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে তার ‘ব্লাফমাস্টার’ সিনেমা প্রশংসিত হয়েছিল। বলিউড বাদশাহ শাহরুখ খান, খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও হৃতিক রোশনের সঙ্গে পর পর সিনেমা করেছেন। কিন্তু এত খ্যাতি সত্ত্বেও সেই সময়ে বিনোদন জগতে ভালো বন্ধু তৈরি করতে পারেননি ‘দেশি গার্ল’।

আর সেই সময় অভিনেত্রীর মধ্যে যে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে, তা অনেকেই টের পেয়েছিলেন। প্রযোজক সুনীল দর্শন বলেছিলেন—আমার অফিসে এসেছিল ও। ১৫ মিনিট ওকে দেখে বুঝে যাই, আমি আরও একটা রেখাকে খুঁজে পেয়েছি। তখন বিশ্বে পরিচিতি পাওয়ার বিষয়টি হয়তো ওর লক্ষ্য ছিল না। তবে ও জানত— হিন্দি সিনেমা ও বড় তারকা হয়ে উঠবে।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম