Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

১০০ সিনেমা হল নির্মাণ করবেন প্রসেনজিৎ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম

১০০ সিনেমা হল নির্মাণ করবেন প্রসেনজিৎ

ভারতীয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। ফাইল ছবি

Advertisement

ভারতীয় বাংলা সিনেমার উন্নয়নে বড় পদক্ষেপ নিতে চলেছেন জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। পশ্চিমবঙ্গে ১০০টি ‘মাইক্রো ফরম্যাট’ প্রেক্ষাগৃহ নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসেনজিতের এমন পদক্ষেপ ভারতের বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মমতা জানিয়েছেন, এই পরিকল্পনা কেবল পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি জাতীয় স্তরে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে বিনোদন জগত যেমন উপকৃত হবে। তেমনি বহু মানুষের কর্মসংস্থানও তৈরি হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিটি প্রেক্ষাগৃহে ৪০-৫০ জন দর্শক বসার ব্যবস্থা থাকবে এবং এগুলো শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নির্মিত হবে। এর ফলে সব ধরনের চলচ্চিত্র সকল শ্রেণির দর্শকেদর কাছে সহজেই পৌঁছে যাবে।

ইন্ডাস্ট্রির স্বার্থে প্রসেনজিতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলকাতার নবীনা প্রেক্ষাগৃহের মালিক নবীন চৌখানি বলেন, ‘সিঙ্গেল স্ক্রিন হলের সংখ্যা কমে যাওয়ায় অনেক দিন ধরেই আলোচনা চলছিল এই সংখ্যা বাড়ানোর বিষয়ে। বুম্বাদা (প্রসেনজিৎ) অবশেষে তা বাস্তবে রূপ দিতে চলেছেন, যা খুবই আনন্দের।’

জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরাও প্রসেনজিতের প্রশংসায় পঞ্চমুখ, ‘আমরা কেবল পরিকল্পনা করি কিন্তু অনেক সময় তা বাস্তবায়ন করতে পারি না। বুম্বাদা করে দেখাচ্ছেন।’

Advertisement

টালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম