Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মেয়ের প্রশংসা করে জামাই রণবীরকে ধুয়ে দিলেন মহেশ ভাট

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:০৬ পিএম

মেয়ের প্রশংসা করে জামাই রণবীরকে ধুয়ে দিলেন মহেশ ভাট

Advertisement

বলিউডের বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট মেয়ে অভিনেত্রী আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ। মেয়ে নিজের ক্ষমতায় খ্যাতি অর্জন করেছেন। আর জামাই রণবীর কাপুর নাকি ভীষণ অলস বলে জানান। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন এ পরিচালক।

মহেশ ভাট বলেন, তিনি নিজেও জানতেন না, আলিয়ার মধ্যে অভিনয়ের এমন প্রবল খিদে আছে। তবে তার চেয়ে অনেকটাই আলাদা প্রকৃতির মানুষ জামাই রণবীর। তিনি বলেন, নিজের মেয়েকে বলিউডের সঙ্গে পরিচয় করাইনি। সেই কাজ করেছিলেন করণ জোহর। করণের সিনেমা ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ থেকেই সফর শুরু করেছিল আলিয়া।

এ পরিচালক বলেন, এমনকি আলিয়া নিজে গিয়ে অডিশন দিয়েছিল। পছন্দ হয়েছিল সিনেমার নির্মাতাদের। তার আগে আলিয়ার মধ্যে অভিনয় করার কোনো লক্ষণই দেখা যায়নি। তাই তিনি মনে করেন, আলিয়া নিজের ক্ষমতায় নিজেকে তৈরি করেছে। সিনেমা ও চরিত্র নিয়ে আলিয়া ঝুঁকি নিতে পারে বলেও জানান মহেশ ভাট।

মেয়ের প্রশংসা করলেও জামাইয়ের প্রসঙ্গে মহেশ ভাট বলেন, রণবীরকে তিনি অলস বলে মনে করেন। কারণ রণবীর ভীষণ অলস। তবে নিজের যেটুকু রয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে ভালোবাসে সে।

এর আগে রণবীরকেও একসময়ে প্রশ্ন করা হয়েছিল আলিয়া সম্পর্কে। সেই সময়ে অভিনেতা বলেছিলেন—আলিয়া সবার চেয়ে আলাদা। ক্রমাগত ভালো কাজ করার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে ওর মধ্যে, যা সত্যিই অসাধারণ।

উল্লেখ্য, আলিয়া ও রণবীরকে আগামী দিনে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়। এ ছাড়া রণবীরকে দেখা যাবে ‘রামায়ণ’ সিনেমায়। সেই সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর।

Advertisement

আলিয়া ভাট বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম