Logo
Logo
×

Advertisement

বিনোদন

কারিশমার বিচ্ছেদে যে কৌশলে সবার মুখ বন্ধ করেছিলেন কারিনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:৩৩ পিএম

কারিশমার বিচ্ছেদে যে কৌশলে সবার মুখ বন্ধ করেছিলেন কারিনা

ছবি: সংগৃহীত

Advertisement

কিছু দিন আগেই মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের। গলায় মৌমাছি আটকে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই মৃত্যু নিয়ে জলঘোলা চলছে এখনো। এর মধ্যেই উঠে আসছে কারিশমা ও সঞ্জয়ের ব্যক্তিগত জীবনের নানা  ঘটনা।

বরাবরের মতোই বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও কারিশমা কাপুর বরাবরই আলোচনায় থাকেন। দুই বোন একজন হচ্ছেন লোলো, অন্যজন বেবো হিসাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিচিত। তারা যে কোনো সমস্যায় পরস্পরের পাশে থাকেন। এমনই এক খারাপ সময় এসেছিল কারিশমার জীবনে, সেই সময় বেবো বোনের পাশে ছিলেন।

কারিশমা কাপুরের সঙ্গে সঞ্জয় কাপুরের বিবাহবিচ্ছেদ হচ্ছে, না কি সুখে সংসার করছেন, সেই সময় মুখে কুলুপ এঁটে রেখেছিলেন বোন কারিনা কাপুর।  এমনই এক খারাপ সময় এসেছিল কারিশমার জীবনে।

সেটা ২০১৬ সালের ঘটনা। কারিশমা ও সঞ্জয়ের জীবনে চলছিল সংসার ভাঙনের খেলা। বিবাহবিচ্ছেদ নিয়ে বি-টাউনে জল্পনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এ সময় বোনের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল কারিনাকেও। কিন্তু তাও মুখে কুলুপ এঁটে রেখেছিলেন বেবো।

কারিশমার বাবা রণধীর কাপুর বিষয়টি নিয়ে কথা বলতে দুবার ভাবেননি। কিন্তু বেবো ছিলেন অনড়। কিছুতেই মুখ খোলেননি তিনি। অনেক দিন পর বিষয়টি থিতু হয়ে যাওয়ার পর অল্প কথায় উত্তর দিয়েছিলেন অভিনেত্রী।

বেবো তার নাটকীয় অভিব্যক্তির জন্য জনপ্রিয় অনুরাগীদের মহলে। কিন্তু বোনের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে কোনো নাটকীয়তার আশ্রয় নেননি অভিনেত্রী। কারিনা কাপুর শুধুই বলেছিলেন— এটা খুবই ব্যক্তিগত বিষয়। আমি এবং কারিশমা এ নিয়ে কোনো কথাই বলিনি। আমি কীভাবে আমার বোনের পাশে থাকব, এ নিয়ে অন্য কারও ভাবার কথাই নয়।

অভিনেত্রী আরও বলেছিলেন— কারিশমা একজন তারকা। তাই ওকে নিয়ে মানুষ এত চিন্তিত, এটা দেখে খুব ভালো লাগছে। আমি গোটা বিষয়টিকেই খুব সম্মান করি। আবার অনেকে কারিশমার জীবন নিয়ে হাজার রকম কথা বলছেন। অথচ আসল ঘটনা কেউই জানে না।

Advertisement

বলিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম