Logo
Logo
×

Advertisement

বিনোদন

কনসার্টে স্কার্ট খুলে পড়ল লোপেজের, মজা করে যা বললেন গায়িকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০১:৫৭ পিএম

কনসার্টে স্কার্ট খুলে পড়ল লোপেজের, মজা করে যা বললেন গায়িকা

মার্কিন পপতারকা জেনিফার লোপেজ। ছবি: সংগৃহীত

Advertisement

নিজের জন্মদিনের রেশ কাটতে না কাটতেই অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েন মার্কিন পপতারকা জেনিফার লোপেজ। মঞ্চে লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ে এ গায়িকার, তবু থামেনি নাচ। গত ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ৫৬ বছর বয়সি জেনিফার লোপেজ।

সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট পরে অনুষ্ঠান মঞ্চে উঠেছিলেন এ গায়িকা। এ সময় গান গাইতে গাইতে হাঁটছিলেন তিনি। হঠাৎ করে খুলে পড়ে তার স্কার্ট। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ। শুধু তাই নয়, স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এ পপতারকা।

পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার। উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে হাসতে হাসতে এ সংগীতশিল্পী বলেন, আমি খুশি আজ অন্তর্বাস পরেছি, সাধারণত আমি পরি না। এ সময় যে স্কার্টটি তাকে পরিয়ে দেন তাকে উদ্দেশ করে জেনিফার মজা করে বলেন, তুমি এটা রাখতে পার। আমি এটা ফেরত চাই না।

জেনিফার বলেন, সত্যি বলি, রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয়। কখনো ভালো লাগে, আবার কখনো একটু রোমান্টিক লাগে। সম্ভবত গ্রীষ্মের গরমের কারণেই আজ একটু বেশি দুষ্টু লাগছে নিজেকে।

উল্লেখ্য, এর আগে ২৪ জুলাই ছিল জেনিফার লোপেজের জন্মদিন। জন্মদিনের ঠিক পর দিনেই ঘটে এমন কাণ্ড, যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার জন্ম দেয়। এ ঘটনার একাধিক ভিডিও ক্লিপ ২৪ ঘণ্টায় দেড় কোটির বেশি মানুষ দেখেছে।

Advertisement

হলিউড পপ তারকা

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম