Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সুশান্ত ভালো মানুষ, তবে খারাপ মানুষের পাল্লায় পড়েছিলেন: তনুশ্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৭:৪৮ পিএম

সুশান্ত ভালো মানুষ, তবে খারাপ মানুষের পাল্লায় পড়েছিলেন: তনুশ্রী

Advertisement

কয়েক দিন আগে ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেই সময় দাবি করে বলেছিলেন নিজের বাড়িতেই হেনস্তার শিকার হচ্ছেন তিনি। তার পরিণতিও নাকি হতে পারে সুশান্ত সিং রাজপুতের মতো। সামাজিক মাধ্যমে আবার সেই সুশান্তকে নিয়ে কথা বললেন অভিনেত্রী।

তনুশ্রী বলেন, সুশান্ত নিজে একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু তিনি খারাপ মানুষের পাল্লায় পড়েছিলেন। তাই সাধারণ মানুষের উচিত— সুশান্ত, দিশা সালিয়ান, জিয়া খানের মতো নিহত সৈনিকদের জন্য প্রার্থনা করা। কারণ কেউ-ই জানেন না, তারা ঠিক কতটা যুদ্ধ করেছেন।

অভিনেত্রী আরও বলেন, তাদের জন্য প্রার্থনা করা উচিত আমাদের। কারণ এভাবেই সাহায্য করা যায়। প্রার্থনা করেই ওদের কিছুটা সাহায্য করতে পারি। তিনি বলেন, আমরা কেউ জানি না, ওরা কতটা যুদ্ধ করেছেন, শয়তানদের সঙ্গে কী প্রকার লড়াই করেছেন। অবসাদ নিয়ে গল্প ফাঁদা এখন খুব সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তনুশ্রী বলেন, এ দুনিয়ায় খারাপ মানুষের অভাব নেই। নিজেদের স্বার্থে ওরা অন্যদের বেঁচে থাকাও কষ্টকর করে তুলতে পারে। ঈশ্বরের এ সন্তানরা এমনই সব মানুষের লোভ, কামনা, ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষার শিকার হয়েছেন।

তিনি নাকি আশঙ্কা করছেন সুশান্ত সিং রাজপুতের মতো পরিণতি হবে তার। সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর বিস্তর জলঘোলা হয়েছে। তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, সম্প্রতি সিবিআই অভিনেতার মৃত্যুতে কোনো অস্বাভাবিকতা খুঁজে পায়নি বলেই জানায়। এবার বলিউডের ‘মাফিয়া গ্যাং’য়ের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন তনুশ্রী।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম