Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নাগার্জুনের হাতে একসঙ্গে ১৪ চড় খাওয়া নিয়ে যা বললেন অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম

নাগার্জুনের হাতে একসঙ্গে ১৪ চড় খাওয়া নিয়ে যা বললেন অভিনেত্রী

Advertisement

বলিউডের ‘খাল্লাস গার্ল’খ্যাত অভিনেত্রী ইশা কোপিকার রুটি-রুজির জন্য নয়, অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই সিনেমায় কাজ করতেন তিনি। বলিউড ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মারাঠি সিনেমাতেও তার সরব উপস্থিতি ছিল। কিন্তু একটা সময় ধীরে ধীরে সব হারিয়ে যায়। বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যান অভিনেত্রী।

১৫ বছর বয়সে ‘কাস্টিং কাউচ’-এর তিক্ত অভিজ্ঞতা শেয়ার করার পর এবার আরও একটি ঘটনা শেয়ার করে এক সাক্ষাৎকারে ইশা কোপিকার জানান, অভিনেতা নাগার্জুনের হাতে একসঙ্গে ১৪ বার চড় খাওয়ার গল্প।

তেলেগু সিনেমা ‘চন্দ্রলেখা’ সিনেমায় প্রথম অভিনয় করেন ইশা কোপিকার। সেই সিনেমার একটি অন্তরঙ্গ দৃশ্যের জন্য থাপ্পড় মারার প্রয়োজন ছিল অভিনেতা নাগার্জুন আক্কিনেনির। কিন্তু অভিনেত্রীর গালে আলতোভাবে হাত ছোঁয়াচ্ছিলেন অভিনেতা, যেন জোরে না লাগে। এটা মনোপুত হয়নি অভিনেত্রীর।

তাই দৃশ্যটি বিশ্বাসযোগ্য করে তুলতেই ইশা সত্যিকারে চড় মারার অনুমতি দেন নাগার্জুনকে।  পরে একে একে ১৪টি চড় খেতে হয় অভিনেত্রীকে। এতে ইশার গাল লালও হয়ে যায় সেদিন। আঘাতের দাগ স্পষ্ট হয়ে ওঠে।

ইশা কোপিকার বলেন, দৃশ্যটি শেষ হওয়ার পর বারবার তার কাছে ক্ষমা চেয়েছিলেন নাগার্জুন। এ নিয়ে ইশার স্পষ্ট কথা— আমি নিজেই ওকে বলেছিলাম এমনটি করতে। তবু ওর মধ্যে অপরাধবোধ কাজ করছিল।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম