Logo
Logo
×

Advertisement

বিনোদন

দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০১:১৮ পিএম

দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী

মধুবনী গোস্বামী। ছবি: সংগৃহীত

Advertisement

টালিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী দ্বিতীয়বার মা হতে চলেছেন। সম্প্রতি অভিনেত্রী ও তার স্বামী অভিনেতা রাজা গোস্বামী সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি দেখে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়েছে— অভিনেত্রী মা হতে চলেছেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, মধুবনীর স্ফীতোদরের (ফুলো পেট) সামনে বসে আছেন রাজা গোস্বামী। ছবির ক্যাপশনে মধুবনী লিখেছেন, আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, একদমই না। কিন্তু জীবন আমাদের চমকে দেওয়ার জন্য নানা রকম মজার রাস্তা খুঁজে নেয়। 

অভিনেত্রী আরও লিখিছেন, এ সুখবরটি সম্পূর্ণ অপরিকল্পিত। মধুবনী বলেন, সত্যি বলতে আমরাও এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যেহেতু বিষয়টি হচ্ছে, তাই তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামীকালের দিনটাই বেছে নিয়েছি।

অভিনেত্রী লিখেছেন, সুখবরই দেব। তবে আমার বিউটি পার্লারের সঙ্গে এর কোনো যোগ নেই। এটি অন্য বিষয়। মধুবনীর এ পোস্টে তার ভক্তরা ধরে নিয়েছেন যে তাদের ঘরে দ্বিতীয় সন্তান আসছে। 

ইতোমধ্যে এ তারকা জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সেটিও হতে পারে। তবে এখনই খোলাসা করে কিছু বলা যাবে না।

Advertisement

টালিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম