Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘বরবাদ’ পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর গুরুতর অভিযোগ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:৩১ পিএম

‘বরবাদ’ পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর গুরুতর অভিযোগ

Advertisement

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া ভিড় এবং প্রায় ৭৫ কোটি টাকা আয়ের খবর উঠে এসেছে শিরোনামে। তবে এই সাফল্যের আড়ালে এবার সামনে এসেছে বিতর্ক।

সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয়-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। তার দাবি, তিনি ‘বরবাদ’ সিনেমায় ডাবিং করেও নিজের পারিশ্রমিক পাননি।

দোয়েল জানান, সিনেমার সেন্সর জটিলতা কাটাতে তাকে দ্রুত ডাবিং করতে বলা হয়। পরিচালক হৃদয় তার সহকারীকে দিয়ে ফোন করে অনুরোধ করেন, অভিনেত্রী ইধিকা পালের একটি চরিত্রের ডাবিং না হলে সেন্সর বোর্ড ছাড় দেবে না।

দোয়েল বলেন, ‘আমি ডাবিং করেও পারিশ্রমিক পাইনি। কয়েকবার পরিচালককে ফোন করেছিলাম, ধরেননি। টাকাটা বড় বিষয় নয়, কিন্তু সম্মানটা কোথায়? এত বড় ছবি বানানোর কথা বলে অথচ শিল্পীদের সম্মান দেয় না। মনে হয়, ওনারা হলিউড থেকে এসেছেন!’

অভিযোগের প্রেক্ষিতে পরিচালকের পক্ষ থেকেও এসেছে প্রতিক্রিয়া। মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমি জানিই না ওর কোনো পেমেন্ট বাকি আছে। ও যদি ফোন করে থাকে, হয়তো অপরিচিত নম্বর দেখে ধরা হয়নি। ওর নম্বরও আমার কাছে নেই। যদি একটা টেক্সট দিত, তাহলে নিশ্চয়ই কথা হতো।’

তিনি আরও বলেন, ‘এই বিষয়ে আমার কোনো যোগাযোগ দোয়েলের সঙ্গে হয়নি। এই সিনেমায় বাংলাদেশের এডি ছিলেন আজাদ ভাই। আর বাকিরা ভারতের টিম থেকে। ডাবিং সংক্রান্ত ব্যাপারে আমি কিছু জানি না।’

‘বরবাদ’ সিনেমাটি ২০-২৫ কোটি টাকায় নির্মাণ হয় বলে শোনা যাচ্ছে। অভিনয়ে ছিলেন শাকিব খান, ইধিকা পাল, মিশা সওদাগর, বাবু, সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। আইটেম গানে ছিলেন নুসরাত জাহান।

Advertisement

অভিনেত্রী সিনেমা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম