Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মাধান বব আর নেই

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০২:২৫ পিএম

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মাধান বব আর নেই

মাধান বব। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের জনপ্রিয় তামিল অভিনেতা এস কৃষ্ণমূর্তি মারা গেছেন। পরে তিনি মাধান বব নামে পরিচিত হন। গতকাল শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ার এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

পরিবারসূত্রে জানা গেছে, মাধান বব পরিবারের অষ্টম সন্তান ছিলেন। অনেক বছর ধরে তামিল সিনেমা জগতে সক্রিয় থাকা এ শিল্পী একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসান, কিংবদন্তি রজনীকান্ত, অজিত কুমার, সুরিয়া কুমার, বিজয় থালাপতিসহ আরও অনেক তারকার সঙ্গে কাজ করেছেন। মাধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণী তারকারা। সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে পোস্ট করেছেন ভক্ত-অনুসারীরাও।

১৯৮৪ সালে বালু মহেন্দ্র পরিচালিত ‘নিংগাল কেট্টাভাই’ সিনেমায় অভিষেক হয় মাধান ববের। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ অভিনেতাকে। চোখ কপালে তোলা ভঙ্গিমা, উচ্চকণ্ঠে প্রাণখোলা হাসিএসব দিয়েই খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি।

নিজেই বলতেন, তার অভিনয় প্রেরণা ছিলেন কৌতুক অভিনেতা কাকা রাধাকৃষ্ণন। যে চরিত্রেই অভিনয় করেছেন, দর্শককে কমেডিতে মাতিয়ে রেখেছেন মাধান বব। শুধু অভিনয় সংলাপনির্ভর নয়, ভঙ্গিমা ও চোখমুখের এক্সপ্রেশনে আলাদা একটা কৌশল ছিল তার।

তিনি চার দশকের কর্মজীবনে তামিল, মালয়ালম, তেলেগু ও হিন্দিসব মিলিয়ে ২০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। মাধান বব ‘তেনালি’তে ডায়মন্ড বাবু কিংবা ‘ফ্রেন্ডস’-এ ম্যানেজার সুন্দরেশনএ চরিত্রগুলো আজও ভোলেননি সিনেমাপ্রেমী দর্শকরা। হিন্দি সিনেমা ‘চাচি ৪২০’ ও মালয়ালম সিনেমা ‘ভ্রমরম’, ‘সেলুলয়েড’-এও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মাধান বব।

একটা সময় শুধু বড়পর্দা নয়, ছোটপর্দাতেও দাপটের সঙ্গে কাজ করেছেন এ অভিনেতা। সান টিভির জনপ্রিয় কমেডি শো ‘আসাথা পোভাথু ইয়ারু’তে বিচারকের আসনে বসে নিজস্ব রসবোধ ও উপস্থিত বুদ্ধি দিয়ে মাতিয়ে রাখতেন তিনি।

১৯৫৩ সালের ১৯ অক্টোবর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন মাধান বব। অভিনয়ে আসার আগে তিনি ছিলেন একজন সংগীতশিল্পী। তরুণ বয়সে ‘বুলবুল তরঙ্গ’ বাজানো শিখেছিলেন। এরপর নিজে নিজেই শিখে ফেলেন গিটার। কর্মজীবনের শুরুতে ওষুধ কোম্পানিতে প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং পরে বিক্রয় কর্মকর্তার চাকরি করেছিলেন মাধান বব।

তবে শেষ পর্যন্ত নিজের ভালোবাসার জায়গা সংগীত নিয়ে এগিয়ে যান। বিজ্ঞাপন, রেডিও অনুষ্ঠান ও ধারাবাহিক নাটকে সুর করেছেন। ১৯৭৫ সালে দূরদর্শন চেন্নাইয়ে প্রথমবারের মতো গিটার বাজিয়েছিলেনকৃতিত্বও তার দখলে

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম