Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দীপিকার ৮ ঘণ্টা শিফট নিয়ে এবার যা বললেন রুবিনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১১:১১ এএম

দীপিকার ৮ ঘণ্টা শিফট নিয়ে এবার যা বললেন রুবিনা

ছোটপর্দার অভিনেত্রী রুবিনা দিলাইক। সংগৃহীত ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা ‘স্পিরিট’ নিয়ে এখনো বিতর্ক শেষ হয়নি। সিনেমাটিতে অভিনেত্রীর শিফট ৮ ঘণ্টা হওয়ায় আপত্তি ছিল পরিচালকের। এ ঘটনা কেন্দ্র করে শুরু হয় তুমুল বিতর্ক। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা এ বিষয়ে দুই ভাগে বিভক্ত হয়ে আলোচনায় জড়িয়ে পড়ে। অভিনেত্রী সেই সিনেমা থেকে সরে দাঁড়ানোয় এখনো বিতর্ক চলমান। 

এবার দীপিকা পাড়ুকোনের পক্ষ নিয়ে পাশে দাঁড়ালেন ছোটপর্দার অভিনেত্রী রুবিনা দিলাইক। ‘ছোটি বহু’ ও ‘সাস বিনা শাশুরাল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করা অভিনেত্রী সম্প্রতি ‘বিগ বস ১৪’ বিজয়ীও হন।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিনা বলেন, আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন এসেছি, তখন কাজের জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এমনও দিন গেছে যখন টানা ১৭ ঘণ্টারও বেশি সময় কাজ করেছি। তিনি বলেন, এ ধরনের কাজের সময়সীমা একজন শিল্পীর জন্য ক্ষতিকর।

রুবিনা বলেন, আমি যদি একজন প্রযোজক হতাম, তাহলে আমি কখনোই চাইতাম না আমার কর্মীরা ৮ ঘণ্টার বেশি কাজ করুক। আমি এমন একটি কর্মপরিবেশ তৈরি করতাম, যেখানে ৮ ঘণ্টার মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে। 

অভিনেত্রী বলেন, যদি কেউ অতিরিক্ত সময় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে তা নিয়ে আলোচনা হওয়ার কিছু নেই। তবে যদি আপনাকে অতিরিক্ত সময় কাজ করার জন্য জোর করা হয় এবং তার জন্য উপযুক্ত পারিশ্রমিক না দেওয়া হয়, তাহলে সেটি অবশ্যই নিন্দনীয়। তাই অতিরিক্ত কাজ করবেন কিনা, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার।

Advertisement

দীপিকা পাড়ুকোন বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম