Logo
Logo
×

Advertisement

বিনোদন

হাসপাতালে ভর্তি শেহনাজ গিল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৪:০০ পিএম

হাসপাতালে ভর্তি শেহনাজ গিল

Advertisement

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি দীর্ঘদিন লো-ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছিলেন। অভিনেত্রীর আরোগ্য কামনা করেছেন তার ভক্ত-অনুরাগীরা। অভিনেত্রীর অসুস্থতার খবর সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই হাসপাতালে দেখতে ছুটে যান করণ বীর মেহরা। 

তিনি শেহনাজের স্বাস্থ্যের হাল হকিকত জানিয়েছেন সামাজিক মাধ্যমে। একটি ভিডিও পোস্ট করে করণ বীর দেখিয়েছেন ঠিক যেভাবে  হাসপাতালে রয়েছেন শেহনাজ। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী। এবং তার চিকিৎসা চলছে। 

এ সময় করণ বীরকে বলতে শোনা যায়, আপনারা সবাই শেহনাজের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করবেন। ও স্বাস্থ্যের অবস্থা কি করেছে দেখুন। করণের কথায় হেসে ওঠেন শেহনাজ। তিনি বলেন, ও আমাকে হাসানোর চেষ্টা করছে।

‘বিগ বস’ শোতে যোগদানের পর দর্শকদের অত্যন্ত পছন্দের হয়ে উঠেছেন শেহনাজ গিল। যদিও তার আগে অভিনেত্রী তার ক্যারিয়ার শুরু করেছিলেন পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি কলকাতাতেও নতুন পাঞ্জাবি সিনেমার শুটিং শেষ করে গেছেন শেহনাজ গিল। এ মুহূর্তে তার অসুস্থতার খবরে বিচলিত ভক্ত-অনুরাগীরা। তার সুস্বাস্থ্যের প্রার্থনা করেছেন সবাই।

Advertisement

বলিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম