Logo
Logo
×

Advertisement

বিনোদন

ব্রণের সমস্যা দূর করতে যা ব্যবহার করেন তামান্না

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০১:০৮ পিএম

ব্রণের সমস্যা দূর করতে যা ব্যবহার করেন তামান্না

Advertisement

বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গানটি। সবখানেই নিজের জাদুতে সিনেমাপ্রেমী দর্শকদের মাতিয়েছেন তিনি। 

এবার তার মসৃণ ত্বক আর টানটান গড়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এ অভিনেত্রী নিজেই ফাঁস করেছেন তার রূপের এক গোপন রহস্যের কথা। একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া অকপটে জানিয়েছেন, সাধারণ মানুষের মতোই তারও মাঝে মধ্যে ব্রণ ওঠে। এবং এ সমস্যার সমাধান করেন ভিন্ন পথ অবলম্বনে, যা শুনে অনেকেই অবাক হয়েছেন। 

অভিনেত্রী ব্রণ সমস্যা থেকে মুক্তি পেতে দারুণ এক কৌশল অবলম্বন করেন।  তামান্না ভাটিয়া বলেন, তিনি ব্রণের ওপর নিজের থুতু ব্যবহার করেন। তবে এর একটা বিশেষ নিয়ম আছে। আর এ কৌশল যে শুধু তার ক্ষেত্রেই কাজ করেছে তা নয়, এমনটি তিনি নিজেও বিশ্বাস করেন। অতীতে ব্রণ কমাতে অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মাটি মিশিয়েও ব্যবহার করেছেন বলে জানান অভিনেত্রী। 

তামান্না ভাটিয়ার এ কথা শুনে আঁতকে ওঠেন সঞ্চালক। অভিনেত্রী বলেন, ‘যে কোনো সময় থুতু লাগালেই হবে এমনটি নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম লালা লাগালেই বেশি উপকার মেলে।’ তবে সবার জন্য তামান্নার একটি পরামর্শ— উঠতি বয়সের ছেলেমেয়েদের ত্বকসংক্রান্ত যে কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ সব ধরনের ত্বকের জন্য সব কৌশল সমান কার্যকরী নাও হতে পারে বলে জানান অভিনেত্রী।

Advertisement

বলিউড অভিনেত্রী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম