Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘কমল হাসানের পায়ের ধুলোরও যোগ্য নন শাহরুখ’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৭:৫৪ পিএম

‘কমল হাসানের পায়ের ধুলোরও যোগ্য নন শাহরুখ’

কমল হাসান ও শাহরুখ খান

Advertisement

শাহরুখ খান বলিউডে বাদশাহ নামে পরিচিত। আবার কেউ কেউ বলেন কিং খান। যার সারা পৃথিবীতে রয়েছে লাখ লাখ ভক্ত-অনুরাগী। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেতা। কিন্তু দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা কমল হাসানের কাছে নাকি তিনি কিছুই না। এমনকি সেই অভিনেতার পায়ের ধুলোরও যোগ্য নয়। এমন মন্তব্য বলিউডে খর্বকায় অভিনেতা হিসেবে পরিচিত এমএম ফারুকী ওরফে লিলিপুটের। এ অভিনেতার মন্তব্যে বলিপাড়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা আর বিতর্ক।

জিরো’ সিনেমায় খর্বকায় অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। সেই সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরপর বলিউড থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন বাদশাহ। সেই সিনেমা নিয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কথা বলেন লিলিপুট।

তিনি বলেন, অন্ধ মানুষের চরিত্রে কাজ করা খুব একটা কঠিন নয়; কিন্তু খর্বকায় মানুষের চরিত্রে অভিনয় করা মোটেই সহজ নয়। খর্বকায় ব্যক্তিদের চলাফেরা আর পাঁচজনের মতোই স্বাভাবিক। শুধু তাদের শারীরিক উপস্থিতিই দেখতে অন্য রকম লাগে।

লিলিপুট বলেন, একজন মানুষ কীভাবে খর্বকায় সাজবে? প্রযুক্তির মাধ্যমেই তাকে ছোট করে দেখানো হবে। আমরা সবাই জানি, আপনি (শাহরুখ) সুপুরুষ ও মিষ্টি। আপনার বিষয়ে আমাদের ধারণা এটাই। তাই সিনেমায় আমরা কোনো খর্বকায় ব্যক্তিকে দেখিনি। আমরা দেখেছি এক নায়ককে, যাকে প্রযুক্তির মাধ্যমে ছোট দেখানো হয়েছে। আপনাদের চিত্রনাট্যই বা কী বোঝাতে চেয়েছে?

শাহরুখ খান নাকি কমল হাসানকে নকল করেছেন এ দাবিও তুলেছেন লিলিপুট। অভিনেতা বলেন, আপ্পু রাজার বুদ্ধিমত্তা দেখা উচিত। কমল হাসানকে কিন্তু বদলে ফেলতে হয়নি। খর্বকায় ব্যক্তির ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় অনুসরণ করেছেন তিনি। খর্বকায় ব্যক্তিদের চেহারায় কিছু বৈশিষ্ট্য থাকে। তাদের আঙুলগুলো খাটো হয়। হাতগুলো হয় মোটা। মুখ ও পা অন্য রকম হয়। এ বিষয়গুলো যদি তুলে ধরতে না পারেন, তা হলে সিনেমা করার দরকার কি? তিনি বলেন, আপনি কমলজিকে নকল করতে চাইছেন? ওর অভিনয়ের পায়ের ধুলোর সমানও আপনি নন।

Advertisement

শাহরুখ খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম