Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি: শাকিব খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৫:২৩ পিএম

নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি: শাকিব খান

শাকিব খান। ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা শাকিব খান প্রায় এক মাস হতে চলল যুক্তরাষ্ট্রে গেছেন। তিনি সেখানে যাওয়ার কিছু দিন পরই ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় উড়াল দেন অভিনেত্রী শবনম বুবলী। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে তাদের নিয়ে নেতিবাচক আলোচনা-সমালোচনা।

এর মধ্যেই ৭ আগস্ট রাতে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান। সেখানে ভক্ত-অনুসারীদের একটি বার্তা দিয়ে অভিনেতা লিখেছেন— দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ, ভ্রমণ আর বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘূর্ণিপাকে। এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবচ্ছিন্ন ছুটে চলা, নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেওয়া।

শাকিব বলেন, বিশ্বাস করুন— এটা শুধুই নীরবতা নয়, এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো অবস্থা। তাই নতুন কিছু নিয়ে শিগগির ফিরে আসছি, যা হবে আগের চেয়ে আরও সাহসী, স্মরণীয় এবং আইকনিক। সবার জন্য ভালোবাসা রইল।

এদিকে চলতি মাসের শেষে দিকে দেশে ফেরার কথা রয়েছে অভিনেতার। সেপ্টেম্বর থেকে নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে। যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে আগামী ডিসেম্বরে। এরপর শাকিব শুরু করবেন আবু হায়াত মাহমুদ পরিচালিত আরও একটি সিনেমার শুটিং। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ঈদুল ফিতরে।

Advertisement

শাকিব খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম