Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাকিব খানের এক সিনেমার তিন পর্ব, মিলবে একসঙ্গে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৩:৫৪ এএম

শাকিব খানের এক সিনেমার তিন পর্ব, মিলবে একসঙ্গে

শাকিব খান। ফাইল ছবি

Advertisement

শাকিব খান অভিনীত একটি সিনেমার তিনটি সিক্যুয়েল মুক্তি পাচ্ছে একসঙ্গে! যা আর কখনো ঘটেনি। না শাকিবের ক্যারিয়ারে, না বিশ্ব চলচ্চিত্রে। এবার এটাই ঘটতে যাচ্ছে ঢালিউডে।

‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় এ কথা জানিয়েছেন। তিনি জানান, ভাষ্য ও পরিকল্পনা যদি ঠিক থাকে, তাহলে তেমনটাই ঘটবে আসছে যে কোনো ঈদ উৎসবে।

তিনি গণমাধ্যমকে জানান, ঢালিউড সুপারস্টারকে নিয়ে ইতোমধ্যেই একটি সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি। যা নির্মিত হবে তিনটি সিক্যুয়েলে। চলছে চিত্রনাট্য লেখার কাজ।

হৃদয় বলেন, ‘শাকিব ভাইকে নিয়ে সামনে আমরা বড় ক্যানভাসে একটি সিনেমা করতে যাচ্ছি। এখন সেটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। সিনেমাটি যেহেতু বড় প্রজেক্ট, তিন পার্টে মুক্তি পাবে—তাই প্রস্তুতির ক্ষেত্রে সময় লাগবে আমাদের। তারপরই এ বিষয়ে ঘোষণা দিবো।’

নির্মাতা বলেন, ‘শাকিব ভাইকে নিয়ে নতুন সিনেমাটি এমন নয় যে, এক পার্ট মুক্তি পেল প্রথমে, তারপর আসবে দ্বিতীয় ও তৃতীয় কিস্তি! এটা আমরা একসঙ্গেই মুক্তি দিবো। এমনকি তিন অংশের শুটিংও টানা শেষ করে ফেলব।’

তিনি জানান, নতুন সিনেমার গল্পটি বেশ মনে ধরেছে শাকিব খানের।

হৃদয় বলেন, ‘নতুন সিনেমাটির ইঙ্গিত কিন্তু শাকিব ভাই আমার ‘বরবাদ’ সিনেমার প্রিমিয়ারেও দিয়েছিলেন। জানিয়েছিলেন, আগামীতে বড় কিছু আসছে। আমরা এরমধ্যে শাকিব ভাইয়ের সঙ্গে গল্প ও চিত্রনাট্য নিয়ে কথা বলেছি, তিনিও রাজি হয়েছেন।’

Advertisement

শাকিব খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম