Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে হাসিমুখে মুম্বাই ফিরলেন ঐশ্বরিয়া-অভিষেক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৭:৫৫ এএম

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে হাসিমুখে মুম্বাই ফিরলেন ঐশ্বরিয়া-অভিষেক

Advertisement

বলিউডে অনেক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে। একাধিকবার তাদের বিচ্ছেদের খবর চাউর হলেও, পরে সবই মিলিয়ে গেছে হাওয়া হয়ে। সম্প্রতি আবারও গুঞ্জন তীব্র হয় যে তারা সম্পর্কের ইতি টানতে চলেছেন। তবে এ নিয়ে দুই তারকা দম্পতি নিজেরা কিছু জানান না সবটাই গুঞ্জন। 

রোববার (১০ আগস্ট) ভোরে মুম্বাই বিমানবন্দরে ধরা পড়া এক ভিডিও যেন সব জল্পনায় পানি ঢেলে দিল। পারিবারিক ছুটি কাটিয়ে মেয়েকে নিয়ে দেশে ফেরেন এই তারকা দম্পতি। খবর হিন্দুস্তান টাইমসের। 

ভিডিওতে দেখা যায়, কালো পোশাকে মা-মেয়ে এবং ব্রাউন জ্যাকেটে অভিষেক তিনজনই হাসিমুখে বিমানবন্দর থেকে বের হচ্ছেন। অভিষেককে স্ত্রী ও মেয়ের জন্য অপেক্ষা করতে এবং গাড়ির দরজা খুলে দিতে দেখা যায়, যা দেখে কোনোভাবেই মনে হয়নি তাদের সম্পর্কে তিক্ততা আছে। 

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আরও কিছু মধুর মুহূর্তের ভিডিও, যেখানে বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় অভিষেক-ঐশ্বরিয়াকে। এক ভিডিওতে ঐশ্বরিয়াকে সানগ্লাস পরে ক্যামেরার সামনে চুল ঠিক করতে দেখা যায়, অন্যটিতে তিনি অভিষেকের কাঁধে হেলে ভক্তের সঙ্গে সেলফি তুলছেন। দুজনের মুখেই ছিল প্রাণখোলা হাসি।

কিছুদিন আগে হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেয়া সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে আমি যতই পরিষ্কার ব্যাখ্যা দিই, কেউ না কেউ সেটাকে বিকৃত করবে। নেতিবাচক খবরই বেশি বিক্রি হয়, তাই এখন আর আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।

ঐশ্বরিয়া ও অভিষেকে একসঙ্গে দেখে খুশি ভক্তরা। দুই তারকা তাদের বিচ্ছেদ নিয়ে কিছু না বলে একসঙ্গে সব গুঞ্জন উড়িয়ে দেন। এবারেও সেই পথেই হাঁটলেন দুই তারকা।  

Advertisement

বলিউড ঐশ্বরিয়া

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম