Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আবারও ফাঁসছেন শিল্পা ও রাজ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৬:০৬ পিএম

আবারও ফাঁসছেন শিল্পা ও রাজ

Advertisement

একের পর এক বিতর্ক। বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার। তাদের বিরুদ্ধে একাধিকবার প্রতারণার অভিযোগ ওঠে। এবার শিল্পা শেঠি, রাজ কুন্দ্রার বিরুদ্ধে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিযোগ করেছে অর্থনৈতিক অপরাধ দমন শাখায়। 

অভিনেত্রী ও তার স্বামীর বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ তুলেছেন ৬০ বছরের এক ব্যবসায়ী। বিনিয়োগ চুক্তির নামে তাদের বিরুদ্ধে প্রায় ৬৮ কোটি ৪৮ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। 

পুলিশসূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর অর্থনৈতিক অপরাধ দমন শাখা জুহু থানায় শিল্পা ও তার স্বামী রাজের বিরুদ্ধে অভিযোগ করেন ৬০ বছরের ব্যবসায়ী দীপক কোঠারি। এবং লোটাস ক্যাপিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের কর্ণধারের কথার ভিত্তিতে এ অভিযোগ করা হয়। তারাই প্রথমে তারকা দম্পতির বিরুদ্ধে থানায় এফআইআর করেন। যেখানে ব্যবসায়ী কোঠারি জানিয়েছেন, এক বন্ধুর মারফত রাজ ও শিল্পার সঙ্গে পরিচয় হয়েছিল তার।

‘বেস্ট ডিল টিভি প্রাইভেট ফার্ম’— এ কোম্পানিতেই কোটি কোটি টাকার বিনিয়োগ করেছিলেন ওই ব্যক্তি। সেই কোম্পানির ৮৭.৬ শতাংশ ছিল রাজ ও শিল্পার। তারাই দীপককে তাদের কোম্পানিকে বিনিয়োগের জন্য রাজি করান। আর প্রতিশ্রুতি দিয়েছিলেন— হিসাবমতো প্রতি মাসে তাকে টাকা দেওয়া হবে। সেই সঙ্গে ফেরত দেওয়া হবে তার মূলধনের কিছু অংশও। 

এর আগে ২০১৫ সালে শিল্পা ও রাজের সঙ্গে এ চুক্তি করেছিলেন দীপক কোঠারি। সেই কথামতো ২০১৫ সালে টাকা বিনিয়োগ করেন তিনি। তার পর ২০১৬ সালে সেই কোম্পানি ছেড়ে বেরিয়ে আসেন তারকা দম্পতি। দাবি করেন, অন্য বিনিয়োগকারী তাদের সঙ্গে প্রতারণা করেছে। 

এদিকে পুলিশসূত্রে দাবি, যে টাকা হস্তান্তর করা হয়েছিল, তা কোম্পানির কাজে ব্যবহার করাই হয়নি। উল্টো ব্যবহার হয়েছিল তাদের ব্যক্তিগত কাজে। পুলিশ জানিয়েছে, শিল্পা ও তার স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৪০৩ (অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ), ৪০৬ (ফৌজদারি বিশ্বাসভঙ্গ) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারায় মামলা করা হয়েছে।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম