Logo
Logo
×

Advertisement

বিনোদন

কারাগার থেকে মুক্তি পেলেন শমী কায়সার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৫:০১ এএম

কারাগার থেকে মুক্তি পেলেন শমী কায়সার

Advertisement

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেত্রী শমী কায়সার। হত্যাচেষ্টা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।

কারাগার সূত্রে জানা গেছে, জামিন আদেশ আসার পর বৃহস্পতিবার রাত ১০ টা ৪০ মিনিটের দিকে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বেরিয়ে যান তিনি।

কাশিমপুর কারাগারের অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির শমী কায়সারের জামিনের মুক্তি ও কারাগার ত্যাগের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়ে কারগার থেকে বেরিয়ে গেছেন তিনি।

যে মামলায় শমী জামিন পেয়েছেন, সেটির অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের ওই ছাত্র জুবায়ের হাসান বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করছিলেন। আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মিছিল চলাকালে হামলাকারীদের ছোড়া গুলির একটি তার বাঁ কাঁধে লাগে।

পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। এরপর ২২ আগস্ট উত্তরা পূর্ব থানায় ১১ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন জুবায়ের। নাম উল্লিখিত আসামির তালিকায় যেখানে শমী কায়সারের নাম আছে।

গত ৮ ডিসেম্বর এ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেন শমী কায়সার এবং ৩ মাসের জামিন পান। কিন্তু পরবর্তীতে আপিল বিভাগ ১২ ডিসেম্বর ওই জামিন স্থগিত করে।

তারপর সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ থেকে তার জামিন করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম